গোপালগঞ্জ

বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ নেতারা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন, ফুলেল শ্রদ্ধা জানানো হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

শুক্রবার (২৩ জুন) বেলা ১১টার দিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খাঁনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক র্অপণ করে এ শ্রদ্ধা নিবেদন করেন।

পরে ফাতেহা পাঠ, দোয়া-মোনাজাত করে বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টে নিহত সদস্যদের আত্মার শান্তি কামনা করেন তারা।

এ সময় শরীয়তপুর-১ আসনের সাংসদ ইকবাল হোসেন অপু, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ছাড়াও স্থানীয় আওয়ামী লীগের জেলা-উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…