বাংলাদেশ

শেখ হাসিনা আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনবেন শনিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশি নেত্রী, জাতীয় নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ নেতা, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামীকাল শনিবার নিজের মনোনয়নপত্র কিনবেন।

এদিন সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি মনোনয়নপত্র সংগ্রহ করবেন তিনি। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে সরাসরি উপস্থিত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করবেন।

আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র বিক্রি ও জমা দেওয়ার কার্যক্রম চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। মনোনয়নপত্র বিক্রির জন্য দলের কেন্দ্রীয় কার্যালয়ের দোতলা ও তিনতলায় মোট ১০টি বুথ স্থাপন করা হয়েছে। জমা দেওয়ার জন্য নিচতলায় একটি বুথ থাকবে।

বিষয়:আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়নপত্র শনিবার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…