শেখ হাসিনাই নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন, এটাই আওয়ামী লীগের বার্তা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশে হুঁশিয়ার করে তিনি বলেন, নির্বাচন ভ-ুল করতে এলে বিএনপিকে রুখে দেয়া হবে। সাফ জানান, ঢাকা অবরোধ করতে এলেই, অবরুদ্ধ হতে হবে তাদেরকেই।






