রাজনীতি

সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা খবর প্রচার করা হচ্ছে: রিজভী

রিজভী বক্তব্য দিচ্ছেন, পাশে অন্য নেতারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রিজভী এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, তার পাশে অন্য নেতারা উপস্থিত আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দিল্লির আশীর্বাদে ১৫ বছর টিকেছিল শেখ হাসিনা। বাংলাদেশকে পছন্দ করলে শেখ হাসিনাকে সমর্থন দিত না তারা। সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা খবর প্রচার করা হচ্ছে।

রোববার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশে ভারতের দূতাবাসের উদ্দেশে পদযাত্রা পূর্ববর্তী সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, ভিসা বন্ধ করে দেয়ায় আমাদেরই লাভ হলো দিল্লির আগ্রাসনকে প্রতিহত করতে আমরা প্রস্তুত আছি। মিথ্যা কলঙ্ক দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা যাবে না।

তিনি বলেন, ভারত কারও সঙ্গে বন্ধুত্ব করতে পারে না। আইনজীবী আলিফ হত্যার ঘটনা নিয়ে ভারত কিছু বলল না।

ভারত ভিসা বন্ধ করে বাংলাদেশের উপকার করেছে দাবি করে রিজভী বলেন, এদেশ সমৃদ্ধ হবে। উৎপাদন বাড়বে। সীমান্ত বন্ধ করে ভালো করেছে। ফেনসিডিল আসতো ইয়াবা আসতো, এখন আর আসবে না।

বিষয়:বিএনপি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ভারত রুহুল কবির রিজভী শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…