চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় পণ্য বয়কট নিয়ে এনডিটিভি যা বলছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
জনসমাগমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নেতাকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতী পণ্য বয়কট আন্দোলনকারীদের নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এতে বলা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারতীয় পণ্য বয়কট করলে বিরোধীদলীয় নেতাদের ঘোষণা করতে হবে, তাদের স্ত্রীদের কাছে কয়টি ভারতীয় শাড়ি রয়েছে এবং কেন তারা সেসব শাড়িতে আগুন দিচ্ছেন না।

‘ভারত বয়টক আহ্বানকারীদের চপেটাঘাত করলেন শেখ হাসিনা’ শিরোনামের এই প্রতিবেদন প্রকাশ হয়।

সম্প্রতি আওয়ামী লীগের এক সভায় ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাদের তীব্র সমালোচনা করেন শেখ হাসিনা।

এসময় তিনি প্রশ্ন রেখে বলেন, তাদের (বিএনপি নেতাদের) স্ত্রীর কাছে কয়টি ভারতীয় শাড়ি রয়েছে? আর কেন তারা তাদের স্ত্রীদের কাছ থেকে শাড়ি কেড়ে নিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে না? দয়া করে বিএনপি নেতাদের জিজ্ঞাসা করুন।

এ বছরের শুরুতে অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন মন্ত্রী ও তাদের স্ত্রী ভারত ভ্রমণের সময় শাড়ি কিনে বাংলাদেশে বিক্রি করতেন।

এরপর শেখ হাসিনা ভারতের মসলা ও বাংলাদেশের রান্নাঘরে তাদের ভূমিকার কোথা তুলে ধরেন। তিনি বলেন, ‘গরম মশলা, পেঁয়াজ, রসুন, আদা- সব মসলা যা (ভারত থেকে) আসে তা তাদের (বিএনপি নেতাদের বাড়িতে) রাখা উচিত নয়।

Reneta

ভারতীয় পণ্যের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসেবে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তার ভারতীয় শাল রাস্তায় ফেলে ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়ার পর তিনি এ মন্তব্য করেন।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ‘ইন্ডিয়া আউট’ ক্যাম্পেইনের প্রেক্ষাপটে এসব ঘটনা ঘটছে। বিএনপির বর্জনের নির্বাচনে সম্প্রতি আওয়ামী লীগের বিজয়ের পর কিছু প্রভাবশালী কর্মী ও বিরোধী রাজনীতিকদের একাংশের সমর্থনপুষ্ট এই প্রচারণা জোরদার হয়েছে।

নির্বাচনী প্রচারণার সঙ্গে জড়িতরা বলছেন, ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় থাকার জন্য সমর্থন দিচ্ছে কারণ স্থিতাবস্থা তার স্বার্থের সঙ্গে খাপ খায়।

রিজভীর মতো বিএনপির কিছু নেতা এই প্রচারণায় সমর্থন জানালেও দলটি তাদের অবস্থান স্পষ্টভাবে জানায়নি বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, আমাদের নীতিনির্ধারণী সংস্থা বিষয়টি নিয়ে আলোচনা করেছে যখন কিছু নেতা বয়কটের আহ্বানের বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করতে চেয়েছিলেন। এখন পর্যন্ত এ বিষয়ে আমাদের দলের কোনো আনুষ্ঠানিক অবস্থান নেই। তবে এটাও সত্য যে, এটা জনগণের আহ্বান এবং আমাদের কিছু নেতা এতে সমর্থন দিচ্ছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বয়কট আন্দোলনভারতীয় পণ্য বয়কটশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT