চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনাই আমাদের শেষ ঠিকানা: আব্দুর রহমান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৩ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০২৩
রাজনীতি
A A

আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকায় ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করে প্রকান্তরে শেখ হাসিনাকে জয়ী করবেন। শেখ হাসিনাই আমাদের শেষ ঠিকানা। শেখ হাসিনার নেতৃত্বে দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে।

তিনি বলেন, মাহে রমজান মাসে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে প্রধানমন্ত্রীর নির্দেশে অসহায় মানুষের হাতে ঈদ সামগ্রী বিতরণ চলছে। আমরা যদি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটাতে পারি তাহলেই আমাদের স্বার্থকতা। সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। আগামীতে শেখ হাসিনা সরকার ক্ষমতায় এলে জঙ্গীবাদ এবং নাশকতা সৃষ্টিকারীদের নিশ্চিহ্ন করা হবে বলে তিনি আরো বলেন।

বুধবার দুপুরে ফরিদপুর-১ আসনের বোয়ালমারী উপজেলার একটি পৌরসভাসহ ১০টি ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের হাতে অসহায়-দরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আব্দুর রহমান এসব কথা বলেন।

বোয়ালমারী জেলা পরিষদ ডাকবাংলোয় চত্বরে উপজেলার ১০টি ইউনিয়ন আওয়ামী সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বোয়ালমারী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দের কাছে দরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষে শাড়ি-লুঙ্গী বিতরণ করেন। এ উপজেলায় প্রায় দুই সহস্রাধিক শাড়ী-লুঙ্গী বিতরণ করা হয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, বোয়ালমারী পৌর মেয়র সেলিম রেজা লিপন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, সিরাজুল ইসলাম মাস্টার, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. জালাল উদ্দিন, সহ-প্রচার সম্পাদক এনামুল হক, সদস্য আলী আকবর, জালাল উদ্দিন, চতুল ইউনিয়ন আ.লীগের সভাপতি আবুল হাসান, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম খান, রূপাপাত ইউনিয়নের সভাপতি মো. কোবাদ হোসেন, ঘোষপুর ইউনিয়নের সভাপতি তবিবর মিনা, গুনবহা ইউনিয়নের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ছিরু, জেলা যুবলীগের সদস্য ও চতুল ইউপির সাবেক চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাহাদুল আখতার তপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদারসহ পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একইদিন (বুধবার) বিকেলে আলফাডাঙ্গা উপজেলার একটি পৌরসভাসহ ৬টি ইউনিয়ন এবং সন্ধ্যায় মধুখালী উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার আওয়ামী লীগ নেতৃবৃন্দের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে অসহায় দুস্থদের জন্য শাড়ি-লুঙ্গী বিতরণ করেন আব্দুর রহমান।

Reneta

আব্দুর রহমান এক প্রতিক্রিয়ায় জানান, ফরিদপুর-১ আসনের (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) ২৮টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রায় ৬ সহস্রাধিক অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী শাড়ী-লুঙ্গী পর্যায়ক্রমে বিতরণ অব্যাহত রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগআব্দুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

চা শ্রমিকদেরকে দেওয়া প্রতিশ্রুতি পালন করতে পেরে খুশি প্রধানমন্ত্রী

জুন ১৭, ২০২৬

প্রথম গোলের পর কেন কেঁদেছেন মেসি

জুন ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ বছরের শিশুকে ছয় টুকরো করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

জুন ১৭, ২০২৬

শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড তৃতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুন ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নদীতে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ, এখনও মেলেনি সন্ধান

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT