চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনা করেন সৃষ্টি, বিএনপি করে ধ্বংস: নানক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০২৩
রাজনীতি
A A
শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক কাজের পক্ষে বক্তা, সাংবাদিক ও জনতার উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আগামী নির্বাচনেও বিএনপিকে জনগণ ভোট দেবে না, জেনেই তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। কারণ ২০১৪ সালে নির্বাচন প্রতিহতের আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস করে জীবন্ত মানুষ হত্যা করেছেন। বাস, ট্রেন গাড়িতে অগ্নিসংযোগ করেছেন, রাস্তার গাছ কেটে ফেলেছেন। শেখ হাসিনা সৃষ্টি করে আর তোমরা ধ্বংস করো।

বিএনপিকে ষড়যন্ত্রের পথে ছেঁড়ে দিয়ে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন , বিএনপি নামক দলটির অবশিষ্ট রক্ষা করতে চান তাহলে নির্বাচনের পথে আসুন। নির্বাচনে অংশগ্রহণ করুণ। প্রমাণ করুন বাংলাদেশের জনগণ সৃষ্টির পক্ষে না, ধ্বংসের পক্ষে?

শনিবার বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি-জামায়াত জোট শাসনামলে ১৭ আগস্ট সারাদেশে বোমা হামলা, ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ হত্যা ক্যু-লুটতরাজের রাজনীতির প্রসঙ্গ তুলে ধরেন জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, সেই বিএনপি জামায়াত এখন আমাদের গণতন্ত্রের কথা শোনায়, মানবাধিকার শিখায়? বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে অভিযোগ করা জাতীয়-আন্তর্জাতিক শক্তিগুলোরও সমালোচনা করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য নানক।

বিএনপির উদ্দেশ্যে বলেন, ১৫ আগস্ট হত্যাকান্ডের বিচার হতে দেবে না, এই ইনডেমনিটি অধ্যাদেশ কে পাস করেছিল ফখরুল সাহেব?আপনাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। এখন গণতন্ত্রের কথা বলেন, মানবাধিকারের কথা বলেন? আইনের শাসনের কথা বলেন? তখন ঘোড়াও হাসে? কি বলে ওরা?

তিনি বলেন, শেখ হাসিনা গণতন্ত্র দিয়েছে, কথা বলার সুযোগ দিয়েছে। সেই কারণে কথা বলেন তবে সহ্যের সীমা ছাড়িয়ে যাবেন না। বিএনপি জামায়াত চক্রান্তে রয়েছে। এই চক্রান্তের অংশ হিসাবেই আজকে তারা মানুষের কাছে পৌঁছাতে না পেরে, মানুষের হৃদয়কে জয় করতে না পেরে এখন দৌড়াচ্ছেন আন্তর্জাতিক মোড়লদের কাছে। এই আন্তর্জাতিক মোড়লরা আপনাদেরকে ক্ষমতায় আনতে পারবে না।

বিএনপির এক দফার আন্দোলনের সমালোচনা করে নানক বলেন, জনগণের এই পর‌্যন্ত কি দিয়েছেন ? ২০০১ সালে মায়ের সামনে মেয়েকে রেপ করেছেন। ভাইয়ের সামনে বোনকে রেপ করেছেন। আমাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছেন, হাত কেটেছেন চোখ উপড়ে ফেলেছেন। কাজেই মির্জা ফখরুল সাহেব, জনগণের জন্য যেহেতু কোন কিছু করেন নাই। সেই জনগণকে কোনদিনেই আপনারা পাশে পাবেন না ।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। আগামী নির্বাচন হবে সকলের কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে। তাই সেই নির্বাচনে বিএনপিকে জনগণের কাছে অগ্নিপরীক্ষা দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি আগামী নির্বাচনকে কেন্দ্র বিএনপি-জামায়াতসহ সকল অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলায় দলীয় নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফির সভাপতিত্বে সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরর বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ মহানগর নেতারা।

ট্যাগ: আওয়ামী লীগশেখ কামাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৩০৯

পরবর্তী

টাঙ্গাইলে কুমুদিনি ওয়েলফেয়ার ট্রাস্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

পরবর্তী
মার্কিন রাষ্ট্রদূত টাঙ্গাইলে কুমুদিনি ওয়েলফেয়ার ট্রাস্ট পরিদর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে কুমুদিনি ওয়েলফেয়ার ট্রাস্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

বিভিন্ন রঙের ব্রিকের দেয়ালে রডের চিহ্ন ও ক্ষতচিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীকে রড দিয়ে পেটানোর অভিযোগ

সর্বশেষ

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার: চিফ হুইপ

আগস্ট ২৬, ২০২৬

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হবে না, সহযোগিতা করবে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় কমেছে তেলের দাম

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি

আগস্ট ২৬, ২০২৬

‘ফুল অউর কাঁটে’ নির্মাতার শেষযাত্রায় বলিউড

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT