চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে শেহবাজ শরিফের নাম ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৭ পূর্বাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০২৪
আন্তর্জাতিক
A A
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ছবি, রাজনৈতিক নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ ( পিএমএল-এন) পাকিস্তানের প্রধানমন্ত্রী পদের জন্য তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পরিবর্তে শেহবাজ শরিফ এর নাম ঘোষণা করেছে।

এনডিটিভি জানিয়েছে, পিএমএল-এন এর মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব বলেছেন, পিএমএল-এন প্রধান নওয়াজ শরিফ তার ছোট ভাই শেহবাজ শরীফকে দেশটির প্রধানমন্ত্রী পদ এবং তার মেয়ে মরিয়ম নওয়াজকে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী পদের জন্য মনোনীত করেছেন।

তিনি বলেন, নওয়াজ শরিফ সেই সকল রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানিয়েছেন যারা পিএমএল-এনকে সরকার গঠনে সমর্থন দিয়েছে এবং আশা প্রকাশ করেছে যে এই ধরনের সিদ্ধান্তের মাধ্যমে পাকিস্তান চলমান সংকট থেকে বেরিয়ে আসবে। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি প্রধানমন্ত্রী পদে না দাঁড়ানোর ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পরেই এই ঘোষণা আসল।

Banglabid

কারাগারে বন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা পার্লামেন্টে সবচেয়ে বেশি আসন জিতে চমক দেখালেও সাধারণ নির্বাচনের পাঁচ দিন পরে পাকিস্তানের পরবর্তী সরকার কেমন হবে তা নিয়ে প্রশ্ন উঠছিল। তিনটি প্রধান দল, পিএমএল-এন, পিপিপি এবং পিটিআই সাধারণ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। তাই জোট সরকার গঠন ছাড়া কোন উপায় ছিল না।

এর আগে পিপিপি এর পক্ষ থেকে জানানো হয়েছিল, প্রধানমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে দলটি পিএমএল-এনকে সাহায্য করবে কিন্তু তারা সরকারের অংশ হবে না। এমনকি কেন্দ্রীয় সরকারে কোনো মন্ত্রীও তাদের দল থেকে হবে না।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি দেশটির সাধারণ নির্বাচনে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ১০১টি আসন, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ৭৫টি আসন এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৫৪টি আসনে জয় লাভ করে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান খাননওয়াজ শরিফপাকিস্তানপাকিস্তানের প্রধানমন্ত্রীপিএমএল-এনপ্রধানমন্ত্রীশেহবাজ শরিফ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পহেলা ফাল্গুন: ঋতুরাজ বসন্তের প্রথম দিন

পরবর্তী

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা আজ

পরবর্তী
বাংলাদেশ আওয়ামী লীগ ও নৌকা প্রতীকের প্রতীক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা আজ

ইউএস কংগ্রেস ভবনের দৃষ্টিনন্দন ছবি, আকাশের নিচে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেন-ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্রের ৯৫ বিলিয়ন ডলার সহায়তা অনুমোদন

সর্বশেষ

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬

‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো’

আগস্ট ২১, ২০২৬
ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT