বাংলাদেশ

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা শওকত আলী মারা গেছেন

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা শওকত আলী এর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা শওকত আলীর পোর্ট্রেট ছবি, তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যক্তি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ এম এম শওকত আলী মারা গেছেন। রবিবার সকালে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

মরহুমের ছেলে ফারহাত শওকত এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, রোববার সকাল সাড়ে ৭টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে তার বাবা ইন্তেকাল করেন।

শওকত আলী বছর দুই আগে স্ট্রোক করেন। এরপর থেকে তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। আজ বাদ আসর গুলশান সোসাইটি মসজিদে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।

শওকত আলী ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০১ সালে কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

অবসর জীবনে বিভিন্ন সংবাদপত্রে কলাম লেখালেখি ছাড়াও বেশকিছু গ্রন্থ প্রকাশ করেছেন শওকত আলী।

বিষয়:মারা গেছেন শওকত আলী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…