চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিতু মনির রোমাঞ্চকর ব্যাটিংয়ে আয়ারল্যান্ডকে হারাল বাংলাদেশ

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৮ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। রিতু মনি রোমাঞ্চকর ব্যাটিং করে দলকে খাদ থেকে তুলে আনেন, নিশ্চিত করেন জয়। আইরিশদের দেয়া ২৩৬ রানের লক্ষ্য ৪৮.৪ ওভারে ৮ হারিয়ে তুলে ফেলে বাংলাদেশ। সর্বোচ্চ ৬৭ রানের অপরাজিত ইনিংসটি এসেছে রিতুর থেকে। 

আগে ব্যাটে নেমে ৫০ ওভারে ২৩৫ রান করে আয়ারল্যান্ড। সর্বোচ্চ ৬৩ করেন লরা ডিলেনি, ওরলা পেন্ডারগ্যাস্ট করেন ৪১ রান। রাবেয়া খানের ৩ উইকেটের পর ফাহিমা খাতুন নেন ২ উইকেট। জবাবে ৪৮.৪ ওভারে ২ উইকেট ও ৮ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ।

দ্বিতীয় সর্বোচ্চ ৫১ রান করেন নিগার সুলতানা জ্যোতি। ফাহিমা খাতুন করেন ২৪ রান। জয়ের পথে রিতুকে যোগ্য সঙ্গ দেন নাহিদা খাতুন, অপরাজিত থাকেন ১৮ রানে।

ষষ্ঠ উইকেট জুটিতে ৪৫ রান করেন ফাহিমা ও রিতু, সপ্তম উইকেট জুটিতে জান্নাতুল ফেরদৌসের সাথে ৪০ রানের আরও একটি জুটি গড়েন রিতু। নবম উইকেটে নাহিদা খাতুনের সাথে রিতুর অবিচ্ছিন্ন ৫৪ রানের আরেকটি জুটি বাংলাদেশের জয় নিশ্চিত করে।

আয়ারল্যান্ডের ওরলা পেন্ডারগ্যাস্ট ও আর্লিন কেলি নেন ২টি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন জেন ম্যাগুয়ার, আভা ক্যানিং এবং লরা ডিলেনি।

এর আগে পাকিস্তানে চলতি মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দেয় আয়ারল্যান্ডের মেয়েরা। আগে ব্যাট করে আইরিশ মেয়েরা ৮ উইকেট হারিয়ে তোলে ২৩৫ রান। ওপেনার সারা ফোর্বস দ্রুত ফিরে গেলেও দলের হাল ধরেন গ্যাবি লুইস ও এমি হান্টার। দ্বিতীয় উইকেট জুটিতে তাদের ৫০ রানে ঘুরতে থাকে আইরিশদের রানের চাকা।

Reneta

দ্বিতীয় উইকেট জুটির লুইস আউট হওয়ার পর হাল ধরেন লরা ডিলেনি ও ওরলা পেন্ডারগ্যাস্ট। চতুর্থ উইকেটে জুটিতে ঘুরতে থাকে রানের চাকা, ৮৯ বলে ৭২ রানে এসে থামে সেটি। ৪১ করে রাবেয়ার বলে কাটা পড়েন ওরলা। ডিলেনি ৫৫ বলে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে থামেন ইনিংস সর্বোচ্চ ৬৩ রানে।

শেষদিকে আর্লিন কেলির অপরাজিত ১৭ বলে ২৪ রানে নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেটে ২৩৫ রানে থামে আয়ারল্যান্ড। স্পিনার রাবেয়া খান ১০ ওভারে ৩৯ রান দিয়ে নেন ৩ উইকেট। ফাহিমা খাতুন নেন ২টি উইকেট ও জান্নাতুল ফেরদৌসের পকেটে ঢুকেছে একটি।

রেকর্ড জয়ে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে যাত্রা শুরু করে বাংলাদেশ। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মেয়েরা ১৭৮ রানের রেকর্ড ব্যবধানে হারায় থাইল্যান্ডের মেয়েদের। ওয়ানডে ইতিহাসে রানের দিক থেকে এটি লাল-সবুজের মেয়েদের সর্বোচ্চ ব্যবধানে জয়।

ভারতের মাটিতে চলতি বছরের নভেম্বরে হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ৬ দলের বাছাইপর্ব শেষে সেখানে জায়গা করে নেবে দুদল। রাউন্ড রবিন লিগ পদ্ধতির বাছাইপর্বে প্রতিটি দল একে অন্যের মুখোমুখি হবে। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। বাছাইপর্বে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের পরের ম্যাচগুলো ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও স্কটল্যান্ডের সঙ্গে। ১৫ তারিখে স্কটল্যান্ড, ১৭ তারিখে ওয়েস্ট ইন্ডিজ এবং ১৯ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে নামবেন জ্যোতি-নাহিদারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ারল্যান্ডজ্যোতিডিলেনিপাকিস্তানপেন্ডারগ্যাস্টফাহিমাবাংলাদেশবিসিবিরাবেয়ালিড স্পোর্টসশারমিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানকে ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল দিচ্ছে যুক্তরাষ্ট্র

জুন ১৭, ২০২৬
ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০ ফুটবলার

ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০ ফুটবলার

জুন ১৭, ২০২৬
বিশ্বকাপ মিশন শুরু জয় দিয়ে, টিএসসিতে আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস

বিশ্বকাপ মিশন শুরু জয় দিয়ে, টিএসসিতে আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস

জুন ১৭, ২০২৬

আর্জেন্টিনার গ্রুপে অন্য ম্যাচে জর্ডানকে হারাল অস্ট্রিয়া

জুন ১৭, ২০২৬

প্রধানমন্ত্রীকে দেখতে সিলেট-মৌলভীবাজারের সড়কে জনতার ঢল

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT