বিনোদন

‘কথা’য় আফসানা মিমির মুখোমুখি শর্মিলা ঠাকুর

চ্যানেল আইয়ের বিশেষ আড্ডা অনুষ্ঠান ‘কথা’

আফসানা মিমি ও শর্মিলা ঠাকুরের সাক্ষাৎকারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আফসানা মিমি ও শর্মিলা ঠাকুরের মুখোমুখি সাক্ষাৎকারের ছবি, যেখানে তারা আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

চ্যানেল আইয়ের বিশেষ আড্ডা অনুষ্ঠান ‘কথা’। যেখানে ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে আলাপচারিতায় মেতে উঠেছেন ভারতীয় কিংবদন্তী অভিনেত্রী শর্মিলা ঠাকুর। বিশেষ সেই অনুষ্ঠানটি প্রচার হবে রবিবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটায়।

‘অপুর সংসার’ কিংবা ‘নায়ক’ এর মতো কালজয়ী ছবির অভিনেত্রী শর্মিলা ঠাকুরের সাথে আলাপচারিতায় এদিন দেখা যাবে দেশের গুণী অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমিকে। ‘কথা’ অনুষ্ঠানে কালজয়ী ভারতীয় এই অভিনেত্রীর সাথে খোলামেলা কথা বলেছেন মিমি।

এরমধ্যে ১৬ ও ১৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টায় ‘কথা’র বিশেষ আড্ডা অনুষ্ঠানটি দেখেছেন দর্শক। যেখানে অতিথি ছিলেন যথাক্রমে জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী ও মমতা শংকর।

বিষয়:আড্ডা আফসানা মিমি কালজয়ী ক্যারিয়ার চ্যানেল আই মমতা শংকর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…