চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মা শর্মিলার ক্যান্সার প্রসঙ্গে মুখ খুললেন সোহা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫০ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০২৫
বিনোদন
A A

২০২৩ সালে প্রথমবার নিজের ক্যান্সার আক্রান্ত হওয়ার কথা প্রকাশ্যে আনেন কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর। তার ক্যান্সার আক্রান্ত হওয়ার সংবাদে অনুরাগীরা হতবাক হয়েছিলেন। সম্প্রতি তার মায়ের ক্যান্সার আক্রান্ত হওয়ার বিষয়ে মুখ খুলেছেন মেয়ে সোহা আলি খান।

সম্প্রতি নয়নদীপ রক্ষিতের সঙ্গে তার ইউটিউব চ্যানেলে কথোপকথনের সময় বিষয়টি সামনে আনেন সোহা। সেখানে তিনি তার মায়ের স্বাস্থ্যগত সমস্যা নিয়ে সম্পর্কে খোলামেলা আলাপ করেন।

অভিনেত্রী সোহা আলি খান এ প্রসঙ্গে জানিয়েছেন, তার মা শর্মিলা ঠাকুরের ক্যান্সারের চিকিৎসা কেমোথেরাপি ছাড়াই সম্ভব হয়েছিল। কারণ এটা খুব প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে।

শর্মিলা ঠাকুর এর আগে নিজেই জানিয়েছিলেন, তিনি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় কাজের প্রস্তাব ছেড়ে দিয়েছিলেন। শুধু স্বাস্থ্য নিয়ে কোনো ঝুঁকি নিতে চাননি। সেবার করণের চ্যাট শোয়ে প্রথমবারের জন্য ছেলে সাইফ আলি খানের সঙ্গে হাজির হয়েছিলেন শর্মিলা।

করণ বলেছিলেন, তিনি শর্মিলাজিকেই সিনেমায় আলিয়া ভাটের ঠাকুমার চরিত্রটি দিতে চেয়েছিলেন। করণ বলেন, “আমি শর্মিলাজিকে ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ সিনেমা শাবানা (শাবানা আজমি) জি অভিনীত চরিত্রটি অফার করেছিলাম। উনিই আমার প্রথম পছন্দ ছিলেন। সেই সময় স্বাস্থ্যগত কারণে, তিনি হ্যাঁ বলতে পারেননি। তবে এটা আমার ভীষণ আফসোসের জায়গা।”

যার উত্তরে শর্মিলা বলেন, ‘তখন কোভিড চরম সীমায় পৌঁছেছিল। তবে সেসময় আমাদের আসল লড়াই কোভিডের সঙ্গে ছিল না। আমরা ভ্যাকসিন সম্পর্কেও জানতাম না। কারণ, আমাদের টিকা দেওয়া হয়নি। তুমি জানো (এটা) আমার ক্যান্সারের ঠিক পর পরই হয়। তাই ওরা চায়নি আমি কোনো ঝুঁকি নিই’।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনেত্রীক্যানসারশর্মিলা ঠাকুরসোহা আলি খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শ্রমিক অধিকার প্রতিষ্ঠার দিন: মহান ‘মে দিবস’ আজ

মে ১, ২০২৬
বিশ্লেষকদের মতে  শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়ন ছাড়া প্রকৃত পরিবর্তন সম্ভব নয়; ছবি:এআই

জুলাইয়ের চেতনা কি পৌঁছেছে কারখানা ও শ্রমবাজারে?

মে ১, ২০২৬

পর্দায় শ্রমিকের লড়াই, যে সিনেমাগুলো না দেখলেই নয়

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে হকার পুনর্বাসন কার্যক্রম শুরু

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

অতিরিক্ত সচিবদের বিদেশ সফরে ইকোনমি ক্লাস বাধ্যতামূলক

এপ্রিল ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT