চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনয় জীবনে সেরা সময়ের অপেক্ষায় রাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৮ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A

হাওয়া, পরাণ ও দামাল এর মতো সিনেমা দিয়ে ২০২২ সালে সম্ভাবনার যে পূর্বাভাস ঢাকাই সিনেমাকে দিয়েছিলেন চিত্রনায়ক শরিফুল রাজ, ২০২৩ সালে এসে ব্যক্তিগত বিতর্কে তা যেন ম্লান হতে বসেছিলো! বছরজুড়ে ছিলেন না বড়পর্দায়। ছোটপর্দায় ‘রক্তজবা’র মতো দারুণ ছবি মুক্তি পেলেও, ব্যক্তিগত জীবন নিয়ে নেতিবাচক চর্চার কারণে অনালোচিতই থেকে গেছে ছবিটি, সেই সঙ্গে রাজ নিজেও!

তবে দুই হাজার চব্বিশ সাল হতে পারে রাজের ক্যারিয়ারের জন্য টার্নিংয়ের বছর! কারণ এ বছরে মুক্তির প্রতীক্ষায় আছে তার অভিনীত অন্তত চারটি ছবি। আর ছবিগুলো বড় আয়োজনে বড়পর্দার জন্যই তৈরী! তারচেয়ে বড় কথা, ছবিগুলোতে রাজকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে; অন্তত ফার্স্টলুকে রাজকে যেভাবে দেখা গেছে- মনে করা হচ্ছে প্রত্যেকটি ছবিই হতে পারে রাজের জন্য টার্নিং পয়েন্ট।

‘কাজলরেখা’ ছবিতে সুঁচ কুমার চরিত্রে রাজ

গুণী নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের স্বপ্নের প্রজেক্ট ‘কাজলরেখা’। ছবিতে রাজ অভিনয় করছেন সুচ কুমার চরিত্রে। এরইমধ্যে তার লুক প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে প্রকাশিত হয়েছে ‘কাজলরেখা’ সিনেমার প্রথম গান। যেখানে রাজকে দারুণ লুকে উপস্থাপন করেছেন গিয়াসউদ্দিন সেলিম। ছবিটি আসছে ফেব্রুয়ারিতে মুক্তির কথা শোনা যাচ্ছে। সরকারি অনুদানে নির্মিত বড় বাজেটের এই ছবি দিয়েই হতে পারে নতুন বছরে রাজের বড়পর্দায় নতুন যাত্রা!

চলতি বছর রাজকে নতুনভাবে বড়পর্দায় উপস্থাপন করতে যাচ্ছেন ‘সম্রাট’ নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। গত বছর ছবিটি নির্মাণের ঘোষণা দিয়েই তৈরী করেছেন আলোচনা। চলতি বছরে যেসব ছবির প্রতীক্ষায় আছেন সাধারণ দর্শক, তারমধ্যে ‘ওমর’ অন্যতম।

নির্মাতা রাজের এই ছবিতে নাম চরিত্রেই দেখা যাবে শরিফুল রাজকে। গত বছরেই শুটিং সম্পন্ন হয়েছে, চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। আসন্ন ঈদুল ফিতরে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতা। ২০২৩ সালের শেষ দিনে ছবির ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয়েছে। যেখানের পুরোট জুড়েই রাজের রাজত্ব। ধারণা করা যাচ্ছে, ‘ওমর’ ছবি দিয়ে আবারও নজর কাড়তে পারেন ‘পরাণ’ এর এই নায়ক!

পরাণ, হাওয়া ও দামালে রাজ

গেল বছরেই বড়পর্দায় মুক্তির কথা ছিলো ‘দেয়ালের দেশ’ নামের ছবিটি। ছবির পোস্টার প্রকাশ করেই নান্দনিক কাজের আভাস দিয়েছিলেন শরিফুল রাজ। এই ছবিতে প্রথমবার তার বিপরীতে দেখা যাবে চিত্রনায়িকা বুবলীকে। ছবিটি নির্মাণ করেছেন মিশুক মনি নামের এক তরুণ নির্মাতা। এটি তার নির্মিত প্রথম ছবি হলেও পোস্টার প্রকাশ করেই দর্শক আগ্রহ তৈরী করেছে ছবিটি। মুক্তির চূড়ান্ত তারিখ জানা না গেলেও চলতি বছরের যে কোনো সময় বড়পর্দায় ছবিটি মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন নির্মাণ সংশ্লিষ্টরা। মনে করা হচ্ছে, ‘হাওয়া’ ‘পরাণ’ এবং দামালে যেসব দর্শকরা রাজকে পছন্দ করেছেন; তারা ‘দেয়ালের দেশ’ ছবিটিও পছন্দ করবেন।

Reneta

সম্প্রতি নতুন করে রাজকে আলোচনায় নিয়ে এলো ‘কবি’ নামের নতুন ছবিতে তার দুর্দান্ত লুক! গেল বছরের শেষে এই ছবিটির ঘোষণা দিয়েই আলোচনা তৈরী করেন ‘সত্তা’ খ্যাত নির্মাতা হাসিবুর রেজা কল্লোল। ‘সত্তা’র মতো কল্লোলের এই ছবিটিও প্রথমে শাকিব খানের অভিনয়ের কথা শোনা যাচ্ছিলো। তবে গেল বছরের শেষে জানা যায়, ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন রাজ। ছবির শুটিংয়ে গেল ডিসেম্বর থেকেই কলকাতায় আছেন কল্লোল-রাজ, ছবিতে রাজের বিপরীতে দেখা যাবে ‘প্রিয়তমা’র নায়িকা ইধিকা পালকে। প্রকাশিত পোস্টার থেকে জানা যায়, চলতি বছরেই সিনেমাটি বড়পর্দায় মুক্তি পেতে চলেছে।

‘ওমর’ এর অন্য অভিনয়শিল্পীদের সাথে রাজ

কাজলরেখা, ওমর, দেয়ালের দেশ এবং কবি- মুক্তির প্রতীক্ষায় থাকা চারটি ছবিই পরিচ্ছন্ন নির্মাণ, এ নিয়ে সন্দেহ নেই। চলতি বছরে একের পর এক ছবিগুলো বড়পর্দায় আসতে থাকলে রাজ যে আবারও খুব ভালোভাবে দর্শকের দোরগোড়ায় পৌঁছাবেন, সেটাও অনুমান করা যায়। পরাণ-হাওয়া দিয়ে ২০২২ সালে যে সম্ভাবনার বীজ দর্শকের মানসপটে গেঁথে দিয়েছিলেন রাজ; নতুন এই ছবিগুলো দিয়ে নতুন বছরে সেই সম্ভাবনাকে কতোটা বাস্তবে পরিণত করতে পারেন তিনি- সেটাই এখন দেখার বিষয়!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইধিকা পালওমরকবিকাজলরেখাগিয়াসউদ্দিন সেলিমদামালদেয়ালের দেশপরাণবুবলীলিড বিনোদনশাকিব খানহাওয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

সুড়ঙ্গ–দাগি’র পর বড়পর্দায় আবারও নিশো-তমা জুটি

আগস্ট ২, ২০২৬

শ্রীলঙ্কা সিরিজে নেই বুমরাহ, ঝুঁকি নিতে চায় না বিসিসিআই

আগস্ট ২, ২০২৬

হেলাল খান আহ্বায়ক, শিবা সানু সদস্য সচিব, মুখপাত্র জয় চৌধুরী

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তরখানে পরিচ্ছন্নতা কার্যক্রম ঘিরে সংঘর্ষে আহত ১৫

আগস্ট ২, ২০২৬
বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএইতে বেনজীরের জামিন বাতিলে আইনি লড়াইয়ে সরকার, ল ফার্ম নিয়োগ

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT