বিনোদন

ঈদে হ্যাট্রিকের অপেক্ষায় শরিফুল রাজ!

ঈদুল ফিতরে ওমর, দেয়ালের দেশ এবং কাজলরেখা-তে দেখা যাবে রাজকে

শরিফুল রাজের ছবি, তিনজন পুরুষের মুখের ছবি, বাংলা সিনেমার পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

শরিফুল রাজসহ তিনজন পুরুষের ছবি, বাংলা সিনেমার পোস্টার, ঈদে হ্যাট্রিকের জন্য প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

একটি, দুটি নয় আসন্ন রোজার ঈদে একসঙ্গে তিন সিনেমা নিয়ে আসছেন ‘পরাণ’ সিনেমা দিয়ে আলোচনায় আসা অভিনেতা শরিফুল রাজ। তার অভিনীত মুক্তি পেতে যাওয়া সিনেমাগুলো হচ্ছে ওমর, দেয়ালের দেশ এবং কাজলরেখা। সবকিছু চূড়ান্ত, ঈদে হ্যাটট্রিকের অপেক্ষায় এই অভিনেতা।

সর্বশেষ রাজ অভিনীত ইমপ্রেস টেলিফিল্মের ‘দামাল’ মুক্তি পেয়েছে ২০২২ সালের ২৮ অক্টোবর। পরে ওটিটিতে মুক্তি পায় তার অভিনীত ইমপ্রেসের আরেক ছবি ‘রক্তজবা’। এরপর রাজ ব্যস্ত হয়ে পড়েন নতুন সিনেমার কাজে। প্রায় ১৮ মাস পর একসঙ্গে তিনটি সিনেমা নিয়ে স্ক্রিনে আসছেন তিনি।

জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ওমর’ এ নাম ভূমিকায় থাকছেন রাজ। নির্মাতা জানান, সিনেমাটি থ্রিলার ও সাসপেন্সে ভরপুর। রাজের আরেক সিনেমা সরকারি অনুদানের ‘দেয়ালের দেশ’। মিশুক মনি’র পরিচালনায় এতে তার বিপরীতে আছেন বুবলী।

গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় ময়মনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত ‘কাজলরেখা’-তেও আছেন রাজ। এই সিনেমাটিও আসন্ন ঈদে মুক্তি পাবে।

মডেলিং থেকে ২০১৫ সালে ‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় রাজের। ট্রায়াঙ্গেল লাভ স্টোরি’র এই সিনেমাতেই নজর কেড়েছিলেন তিনি। এরপর গুণিন, ন ডরাই সিনেমাগুলো করলেও অভিনেতা হিসেবে রাজ আলোচনা তৈরি করেন ‘পরাণ’ সিনেমায়। একইভাবে ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’ ও ‘হাওয়া’ সিনেমার পার্শ্বচরিত্র দিয়েও নিজেকে মেলে ধরেছিলেন। তখন থেকে রাজ ‘ট্যালেন্টেড অ্যাক্টর’ হিসেবে সিনেমা প্রেমীদের কাছে পরিচিত।

ঈদে রাজের তিনটি সিনেমা তিন ক্যানভাসের। এই অভিনেতার ক্যারিয়ারে এবারই প্রথম একসঙ্গে তিন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। শুটিংয়ের আগেই রাজ জানিয়েছিলেন, তার প্রতিটি সিনেমা ও ক্যারেক্টার ভিন্ন ভিন্ন। প্রতিটি সিনেমার জন্য লম্বা সময় নিয়ে আলাদা আলাদা ভাবে প্রস্তুত হয়েছেন।

এদিকে, ঈদে রাজের তিন সিনেমা ছাড়াও বড় ধামাকা নিয়ে মুক্তি পাবে হিমেল আশরাফ পরিচালিত সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘রাজকুমার’।

বিষয়:ঈদের ছবি ঈদের সিনেমা ওমর কাজলরেখা গিয়াস উদ্দিন সেলিম দেয়ালের দেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…