চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পরাণ’ দিয়ে জ্বলে উঠতে পারেন শরিফুল রাজ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৪ অপরাহ্ণ ০৪, জুলাই ২০২২
বিনোদন
A A

এক্সট্রা শিল্পী হিসেবে টুকটাক কাজ করতো ছেলেটি। তবে বেশি পাওয়া যেত মডেলিংয়ে। এমনও সময় ছিল ঢাকায় থাকার সামর্থ্য ছিল না। তবে হাল ছাড়েননি। যার কথা বলছি, তিনি শরিফুল রাজ। মডেল হিসেবে পরিচিতি পাওয়ার পর আসেন রূপালি পর্দায়।

রাজ যে কিছু করতে পারবে সম্ভবত সেটা প্রথম বিশ্বাস করে ভরসা করেছিলেন নির্মাতা রেদওয়ান রনি। তার বানানো ‘আইসক্রিম’ দিয়ে শুরুতেই বাজিমাৎ করেছিলেন রাজ। পরে স্টার সিনেপ্লেক্স প্রযোজিত ‘ন ডরাই’ করে প্রশংসা পান। আরিয়ানের ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’ করেও তুমুল আলোচিত হন রাজ। মুক্তির অপেক্ষায় রাজের দুটি ছবি, একটি ‘পরাণ’ অন্যটি ‘হাওয়া’।

‘পরাণ’ মুক্তি পাচ্ছে আগামি ঈদে। রায়হান রাফীর পরিচালনায় এ ছবির দুটি গান ও টিজার প্রকাশের পর নতুন করে দর্শকের নজরে এসেছেন শরিফুল রাজ। রবিবার ছবিটি সেন্সর থেকে মুক্তির অনুমতি পায়। নাম প্রকাশ না করার শর্তে সেন্সর বোর্ডের এক সদস্য চ্যানেল আই অনলাইনকে জানান, রাজ নামের ছেলেটির কাজ আগে দেখেননি। পরাণ-এ সে দুর্দান্ত অভিনয় করেছে।

Banglabid

ঈদে ‘পরাণ’ ছবির মাধ্যমে শরিফুল রাজ জ্বলে উঠতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন সেন্সর সংশ্লিষ্ঠ একাধিক সদস্য।

সেন্সর বোর্ডের সেই সদস্য বলছেন, তাকে (শরিফুল রাজ) চিনি পরীমনির স্বামী হিসেবে। কিন্তু সে যে এতো ভালো অভিনয় করতে পারে জানা ছিল না। তার বডি ল্যাঙ্গুয়েজও যেন অভিনয় করছিল। ঠিকমতো পরিচালকের হাতে পড়লে সে আগামীতে নায়ক হিসেবে প্রতিষ্ঠা পেয়ে যাবে। তবে পরাণ-এ অন্য যারা আছে তারাও ভালো অভিনয় করেছেন। সবকিছু স্মার্ট লেগেছে।

যাকে নিয়ে ভেতরে ভেতরে এতো আলোচনা, সেই শরিফুল রাজ ‘পরাণ’ নিয়ে কী ভাবছেন? বললেন, পরাণ এর টিজার ও গান প্রকাশের পর থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। বিভিন্ন জন আমার চরিত্র বিভিন্নভাবে বিশ্লেষণ করছেন, যেটা আমি উপভোগ করছি। যখন ছবিটি হলে গিয়ে তারা দেখবেন ঠিক একই ভাবে উপভোগ করতে পারবেন। আমি আমার চেষ্টার কোনো কম রাখিনি।

Reneta

শরিফুল রাজ আরও বলেন, একজন শিল্পী হিসেবে আমার কাজের ক্ষুধা প্রচুর। সেই সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে কাজের জন্য মুখিয়ে থাকি। নতুন কোনো ছবি এলে আগে দেখি গল্প ও চরিত্র কী! এই ‘পরাণ’ আমাকে সেই ঠিকঠাক চ্যালেঞ্জ দিয়েছে। বাকিটা দর্শক দেখুক। যে চরিত্রটি করেছি এটাকে এতটাই বুঁদ হয়েছিলাম যে, শুটিংয়ের পর সেখান থেকে বেরিয়ে আসতে সময় লেগেছে।

‘পরাণ’ লাইভ টেক প্রযোজিত ছবি। শরিফুল রাজ ছাড়াও এতে আরও অভিনয় করেন মিম, ইয়াশ রোহান, নাসির উদ্দিন, রাশেদ মামুন অপু প্রমুখ। পরিচালক রাফী জানান, ৩০টির মতো হলে ‘পরাণ’ ঈদে মুক্তি পাবে। তার বিশ্বাস, অতীতের পোড়ামন ২-এর মতো তার ছবি দর্শক পছন্দ করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়ইয়াশ রোহানঈদের ছবিনাসির উদ্দিনপরীমনিবিদ্যা সিনহা মিমমিমরায়হান রাফীরাশেদ মামুন অপুলিড বিনোদনশরিফুল রাজসিনেমাসেন্সর বোর্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT