চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থাকা নিয়ে যা বললেন শরিফুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
শরিফুল মাঠে দাঁড়িয়ে, চ্যাম্পিয়ন্স ট্রফি দল নিয়ে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বিপিএলে শুরুর দিকে বল হাতে খুব একটা সুবিধা করে উঠতে পারছিলেন না শরিফুল ইসলাম। চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকেও বাদ পড়েছেন টাইগার পেসার। আসরের শেষদিকে এসে চেনারূপে ফিরেছেন। সবশেষ বৃহস্পতিবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন। ৫ রানে নিয়েছেন ৪ উইকেট। ফর্মে ফেরার পরও অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থাকা নিয়ে আফসোস নেই শরিফুলের।

বিপিএল ইতিহাসে এত কম রানে ইনিংসে ৪ উইকেট শিকার করতে পারেননি আর কেউ। জিতেছেন ম্যাচসেরার পুরস্কারও। পরে সংবাদ সম্মেলনে আসেন শরিফুল। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থাকা নিয়ে প্রশ্নের মুথোমুখি হন।

‘আল্লাহ যখন যেটা রিজিকে লিখে রেখেছেন, সেটাই হবে। আগে-পরে কোনো বিষয় না। জানি না, তবে আফসোস নেই। আল্লাহ হয়তো ভালো কিছু কপালে লিখে রেখেছেন।’

‘না, খারাপ লাগছে না। অনেক খুশি আমি, আল্লাহর উপর ভরসা আছে।’

খুশির কারণটা অবশ্য জাতীয় দলে জায়গা না পেয়ে নয়। মূলত নিজেকে ছন্দ ফিরে পাওয়ায়। টুর্নামেন্টের শুরুর দিকে টানা ব্যর্থতায় ভড়কে গিয়েছিলেন শরিফুল নিজেও। কোচ শন টেইটকে পাশে পেয়েছেন। দলের অ্যানালিস্টের প্রতিও কৃতজ্ঞ তিনি।

‘আসলেই শুরুতে হচ্ছিল না। নিজেও পরে একটু ঘাবড়ে গিয়েছিলাম। কোচ তখন আমার সঙ্গে খুব পজিটিভ একটি মিটিং করেন। আমার উপর বিশ্বাস রাখেন। সঙ্গে নাসু (অ্যানালিস্ট নাসির আহমেদ) ভাইও। তারা বলেন যে, যত ম্যাচ যাবে, তত ছন্দ ফিরবে।’

Reneta

‘এসব নিয়েই কাজ করছিলাম। অনুশীলনে নতুন বলে বেশি বেশি বল করছিলাম। এখন আর ফিরতে পেরেছি। চোটের কারণে এফোর্ট একটু কম হচ্ছিল। শরীর আগেই পড়ে যাচ্ছিল। এটাই অনুশীলনে চেষ্টা করছিলাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিটাগংলিড স্পোর্টসশরিফুলসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি হবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

ওয়ারিকানে বিধ্বস্ত পাকিস্তান, সাজিদ-উসমানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

আগস্ট ৫, ২০২৬

জুলাইয়ের চেতনায় ঢাকায় দুই মেগা কনসার্ট

আগস্ট ৫, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৯৩ বিলিয়ন ডলার

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT