চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমাদের প্রজন্ম আপনাকে মনে রাখবে: খালেদা জিয়ার মৃত্যুতে শাওন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৪ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A
দুই নারীর ছবি, একটি পুরনো কালো-সাদা ও অন্যটি আধুনিক রঙিন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অভিনেত্রী, পরিচালক ও গায়িকা মেহের আফরোজ শাওন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে স্মরণ করেন।

শাওন তার লেখায় বলেন, নব্বইয়ের দশকে বেড়ে ওঠা প্রজন্ম হিসেবে খালেদা জিয়াকে তারা নানা ভালো-মন্দ অভিজ্ঞতার মধ্য দিয়ে দেখেছেন।

তবে ব্যক্তিগতভাবে তিনি সাবেক এই প্রধানমন্ত্রীকে মনে রাখতে চান ১৯৯১ থেকে ১৯৯৬ সালের শাসনামলের সফল নেতৃত্বের জন্য।

Banglabid

স্ট্যাটাসে মেহের আফরোজ শাওন লেখেন, নব্বই দশকে বেড়ে হওয়া আমাদের প্রজন্ম আপনাকে মনে রাখবে ভালো-মন্দ নানা কারণে। তবে আমি ১৯৯১ থেকে ১৯৯৬ সালের শাসনামলে সফল প্রধানমন্ত্রী হিসেবে আপনার কথা মনে রাখতে চাই।

শাওন আরও উল্লেখ করেন, বাংলাদেশে প্রথম নারী সরকারপ্রধান হিসেবে বেগম খালেদা জিয়ার অবদান নারী নেতৃত্বের ক্ষেত্রে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

শাওনের মতে, খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি ছিলেন এ দেশের রাজনীতির এক শক্তিশালী অধ্যায়।

Reneta

স্ট্যাটাসের শেষাংশে শাওন বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে লেখেন, বাংলাদেশের প্রথম নারী সরকারপ্রধান বেগম খালেদা জিয়া, আপনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সংস্কৃতি ও বিনোদন জগতের অনেকেই গভীর শোক প্রকাশ করছেন। মেহের আফরোজ শাওনের এই স্মৃতিচারণ সেই শোকের সুরেই যুক্ত হলো, যেখানে ব্যক্তিগত অনুভূতির পাশাপাশি উঠে এসেছে ইতিহাসের মূল্যায়নও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়ামেহের আফরোজ শাওনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

কৃষকের জন্য বাড়ছে চাষাবাদের চ্যালেঞ্জ

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

মালয়েশিয়া-সৌদি ফেরত প্রবাসীদের অভিজ্ঞতায় উঠে এলো শ্রম অভিবাসনের সংকট

আগস্ট ১৩, ২০২৬

চরম দুশ্চিন্তায় লালমনিরহাটের অঞ্চলের চাষিরা

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

ব্যাংক নম্বর লিখতে হবে না, এক ক্লিকেই টাকা যাবে বাংলা কিউআরে

আগস্ট ১৩, ২০২৬

কে হচ্ছেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী?

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT