চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাত ভাই চম্পা একটি আবেগের নাম’

প্রেক্ষাগৃহে মুক্তির দিনে বললেন অভিনেত্রী শানারেই দেবী শানু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১২ পূর্বাহ্ণ ১৭, অক্টোবর ২০২৫
বিনোদন
A A
সাত ভাই চম্পা নাটকের মূল চরিত্ররা ঐতিহ্যবাহী পোশাকে সাজানো. Channel i News - চ্যানেল আই নিউজ

বড় বাজেটের কারণে আলোচনার জন্ম দিয়েছিল ‘সাত ভাই চম্পা’। ঐতিহাসিক প্রেক্ষাপটের সিনেমাটি শুক্রবার থেকে মুক্তি পাচ্ছে দেশের একাধিক মাল্টিপ্লেক্সে।

সিনেমাটির পরিচালক রিপন নাগ। তিনি জানিয়েছেন, শুরুতেই ‘সাত ভাই চম্পা’ নিয়ে বড়পর্দায় আসতে চেয়েছিলাম, দেরী হলেও এখন শেষ পর্যন্ত সিনেমা হয়েই দর্শকদের সামনে আসতে পারছি। আশা করছি দর্শক ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটি উপভোগ করবেন।

বিবাহের অনুষ্ঠানে নারীদের ঐতিহ্যবাহী পোশাক ও গহনা পরিধান. Channel i News - চ্যানেল আই নিউজ ‘সাত ভাই চম্পা’র অন্যতম চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী শানারেই দেবী শানু। সবাইকে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়ে সমাজ মাধ্যমে তিনি লিখেছেন,“সাত ভাই চম্পা একটি আবেগের নাম। সেই আবেগের রূপকথাই আজ প্রেক্ষাগৃহে শুভমুক্তি হতে যাচ্ছে।”

দর্শককে আহ্বান জানিয়ে তিনি বলেন,“শুক্রবার সন্ধ্যায় বসুন্ধরা সিনেপ্লেক্সে ‘সাত ভাই চম্পা’ পরিবারের সবাই উপস্থিত থাকব। আপনারাও চলে আসুন দলে বলে।”

সাত ভাই চম্পা এর আবেগের দৃশ্য, নারীদের ঐতিহ্যবাহী পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ শানারেই দেবী শানু ছাড়াও ‘সাত ভাই চম্পা’-তে অভিনয় করেছেন মুনমুন আহমেদ, আহমেদ শরীফ, মানস বন্দ্যোপাধ্যায়, অমিত সিনহা, নওশাবা আহমেদ,দিলরুবা দোয়েল, আদর আজাদ, কেয়া পায়েল প্রমুখ।

বাংলা সাহিত্যের অমর লোকগাথা ‘সাত ভাই চম্পা’র অবিস্মরণীয় কাহিনী নিয়ে ইমপ্রেস টেলিফিল্মের সিনেমাটি শুক্রবার থেকে চলছে স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা),স্টার সিনেপ্লেক্স (সনি কমপ্লেক্স), যমুনা ব্লকবাস্টার, লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ) এবং গ্র‍্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স (রাজশাহী)। এটিকে বলা হচ্ছে ‘সাত ভাই চম্পা’ (আদিপর্ব)।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমপ্রেস টেলিফিল্মলিড বিনোদনশানারেই দেবী শানুসাত ভাই চম্পা
শেয়ারTweetPin

সর্বশেষ

শুটিং সেটে গুরুতর আহত রাশমিকা, কী বলছেন চিকিৎসক?

আগস্ট ১, ২০২৬

চোট কাটিয়ে অস্ট্রেলিয়া সিরিজের দলে লিটন

আগস্ট ১, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

আগস্ট ১, ২০২৬

অবৈধ অভিবাসনের বিরোধিতা করে যা বলল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ১, ২০২৬

গবেষণার উটপাখি জবাই করে খাওয়ার অভিযোগে এনসিপির নিন্দা

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT