চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্ত একজন অসাধারণ অধিনায়ক: কোচ তারেক আজিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৩ অপরাহ্ণ ০২, মার্চ ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

বিসিএল-২০২৬ আসরে নর্থ জোনের নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। জাতীয় দলের টেস্ট অধিনায়কের নেতৃত্বে ফাইনালে খেলবে দলটি। টাইগার তারকার অধিনায়কত্ব নিয়ে প্রশংসায় পঞ্চমুখ দলটির কোচ তারেক আজিজ খান। তার মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিএল ফাইনালে সেন্ট্রাল জোনের মুখোমুখি হবে নর্থ জোন। তার আগেরদিন সোমবার অনুশীলন সেরে নিয়েছে দলদুটি। নর্থ জোনের অনুশীলন শেষে সংবাদমাধ্যমে কথা বলেন তারেক আজিজ। সেখানে শান্তকে নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

তারেক বলেন, ‘নেতৃত্বের সিদ্ধান্তটা আসলে বোর্ডের। তবে আমরা যে দলটা নিয়ে কাজ করছি, সেখানে শান্ত একজন অসাধারণ অধিনায়ক। ওর নেতৃত্বগুণ নিয়ে আমাদের ভেতর কোনো সন্দেহ নেই। আমরা কয়েকটা টুর্নামেন্টে একসঙ্গে কাজ করেছি, আমাদের একে অপরের প্রতি শ্রদ্ধা আছে। ও যেভাবে পারফর্ম করছে এবং দলকে নেতৃত্ব দিচ্ছে, সেটা দলের জন্য খুব ইতিবাচক।’

ওয়ানডে ফরম্যাটে শান্ত-লিটনদের ভালো প্রস্তুতি হয়েছে বলে মনে করেন তারেক। বলেছেন, ‘সব মিলিয়ে ওয়ানডে ফরম্যাটে মানিয়ে নেওয়ার জন্য এটি একটি ভালো প্রস্তুতি। এ ধরনের প্রস্তুতির দরকার ছিল এবং সব টিমেই জাতীয় দলের খেলোয়াড়রা আছে, নর্থে হয়তো একটু বেশি আছে। আমার মনে হয় প্রস্তুতির মঞ্চ হিসেবে এটা একটা ভালো সুযোগ।’

শিরোপা জয়ের লক্ষ্য নর্থ জোন কোচের। বলেছেন, ‘আমরা আসলে সত্যি বলতে খুব ভালো ক্রিকেট খেলছি, গোছানো ক্রিকেট খেলছি এবং দলটা অনেক ভারসাম্য আছে। আমরা আসলে শিরোপার দিকেই আমাদের লক্ষ্যটা স্থির রেখেছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তারেক আজিজনর্থ জোনবিসিএল-২০২৬বিসিবিলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

সৈকতকে নিয়ে অবস্থান পরিষ্কার করল বিসিবি

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

রাণীশংকৈলে রহস্যময় বন্যপ্রাণীর তাণ্ডব: শিশুসহ আহত ১০

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই’

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৫৭ অভিবাসী যেভাবে জীবিত উদ্ধার হলো

আগস্ট ৪, ২০২৬

যাদের নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT