চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে খারাপ পরিস্থিতিতেও ‘সমর্থন’ চান শান্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৩ অপরাহ্ণ ২৯, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

রোববার থেকে মাঠে গড়াবে টি-টুয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আসরে নাজমুল হোসেন শান্ত বাহিনীর অপেক্ষায় বড় পরীক্ষা। যদি খারাপ সময় আসে, দর্শকদের পাশে চান টাইগার অধিনায়ক। ছোট ছোট ভুলগুলোর দিকে নজর দিতে চান, তাতে ভালো কিছু সম্ভব বলেই মনে করছেন ২৫ বর্ষী টপঅর্ডার ব্যাটার।

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ধারাবাহিক সাক্ষাৎকার প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের সঙ্গে থাকা কোচ এবং খেলোয়াড়রা জানাচ্ছেন ভাবনা। বুধবার বোর্ড প্রকাশিত ভিডিওতে কথা বলেছেন বাঁহাতি শান্ত।

ঘরের মাঠের বাইরেও দর্শকদের সমর্থন পাওয়াটা লাল-সবুজদের জন্য একটি বাড়তি অনুপ্রেরণা। শান্ত বলছেন, ‘এটা একটা দারুণ উত্তেজনাপূর্ণ মুহূর্ত। দেশের বাইরে এসে যখন ভক্তদের সমর্থন পাই, সেটি আসলে একটি বাড়তি অনুপ্রেরণা। দেশের মানুষ যেভাবে ক্রিকেট ভালোবাসে, পাশে থাকে, যেটি অবশ্যই আমাদের অনুপ্রাণিত করে।’

‘সমর্থকদের প্রতি বাড়তি চাওয়া বলতে এতটুকুই চাইবো যে, বিশ্বকাপে আমরা যদি কোনো খারাপ পরিস্থিতিতে পড়ি, ওই সময়টাতে সমর্থকরা যেন দলকে সমর্থন করে এবং দলের পাশে থাকে।’

গতবছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে আশানুরূপ পারফরম্যান্স দেখাতে পারেনি বাংলাদেশ। এবার ছোট ফরম্যাটের বিশ্বকাপে তেমন কোনো লক্ষ্যই যেন নেই শান্তদের। তবে ম্যাচে নজর দিতে চান ছোট ছোট বিষয়গুলোর দিকে।

‘আমরা যখন বড় কোনো টুর্নামেন্ট খেলতে যাই, অবশ্যই বড় একটা স্বপ্ন নিয়ে যাই। তবে ফলাফল নিয়ে চিন্তা করাটা আমি খুব একটা পছন্দ করি না। আমাদের খেলার ধরণটা ঠিক আছে কিনা, প্রস্তুতিটা ঠিক আছে কিনা, এই জায়গাগুলোতে যদি আমরা ঠিকভাবে কাজ করতে পারি, আশা করি ভালো একটা ফল আসবে।’

Reneta

‘আসলে মূল লক্ষ্যটা সবাই জানি, দল হিসেবে আমরা অনেক ভালো ক্রিকেট খেলতে চাই, অনেক ভালো জায়গায় যেতে চাই। যা আমরা অতীতে কখনো করতে পারিনি। ভালো রেজাল্ট করতে চাই, এগুলো সবসময় চাওয়া থাকবে। আসলে প্রত্যাশা নিয়ে খুব বেশি চিন্তা করলে, এটা একটা বাড়তি চাপ মনে হয়।’

‘তাই খেলার ধরণটা ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ, নিজেদের কাজটা ঠিকঠাক মতো করাটাও গুরুত্বপূর্ণ, যার যে দায়িত্ব সেটা ঠিকমতো পালন করছে কিনা সে জিনিসটা গুরুত্বপূর্ণ। এই ছোট ছোট জিনিসগুলো যদি আমরা ঠিক মতো পালন করতে পারি আশা করি ভালো একটা ফল আসবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেটটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নাজমুল হোসেনবাংলাদেশ২৪বিসিবিযুক্তরাষ্ট্র২৪লিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

গুরু আজম খানকে হারানোর ১৫ বছর

জুন ৫, ২০২৬

যুক্তরাষ্ট্রের হাই-প্রেস নাকি প্যারাগুয়ের রক্ষণ প্রাচীর, কার দখলে যাবে গ্রুপ-ডি?

জুন ৪, ২০২৬

হজ করে আসার পর থেকে হিজাব পরে ড্রাম বাজাচ্ছি: নাজিয়া সামান্থা

জুন ৪, ২০২৬

দিলারার ঝড়ো ফিফটি, স্কটল্যান্ডের পর নেদারল্যান্ডসকেও হারাল বাংলাদেশ

জুন ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢামেকে সফল কিডনি প্রতিস্থাপন, পরিদর্শনে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম

জুন ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT