চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নতুন কিছু চেষ্টা করবো, এটা শুরু হবে আগামীকাল থেকে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট থেকে: চলতি বছরে বাংলাদেশ প্রথম টেস্ট খেলতে নামছে রোববার। ঘরের মাঠে প্রতিপক্ষ জিম্বাবুয়ে। টেস্টে গত বছর হোম ভেন্যুতে জয়ের দেখা পায়নি টিম টাইগার্স। নতুন বছরটা জয় দিয়েই শুরু করতে চায় ফিল সিমন্সের শিষ্যরা।

রোববার সকাল দশটায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোডেশিয়ানদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। আগেরদিন ভালোভাবেই প্রস্তুতি সেরে নিয়েছেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজরা। অনুশীলন শেষে শনিবার সংবাদ সম্মেলনে আশার বাণী শোনালেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জানালেন, প্রত্যেকটা ম্যাচ জেতার জন্যই খেলেন তারা।

‘অধিনায়ক হিসেবে আমি যেটা চিন্তা করি, প্রত্যেকটা ম্যাচ আমরা জেতার জন্য খেলি। এখানে সেল্ফ ক্রিকেট খেলার ইচ্ছা আমাদের কারোরই নেই। আমি একটু আগে বললাম, আমরা নতুন কিছু চেষ্টা করবো এবং এটাও শুরু হবে আগামীকাল থেকে। এবং এটার জন্য যে ধরণের মন মানসিকতা, প্রস্তুতি থাকার কথা সেটা খেলোয়াড়রা নিচ্ছে।’

নতুন পথচলায় বোর্ডের সহযোগীতা কামনা করছেন টাইগার অধিনায়ক। বলেছেন, ‘আমি আশা করবো যারা আমাদেরকে সহযোগীতা করেন, যারা ম্যানেজমেন্টে আছেন, যারা ক্রিকেট বোর্ডে আছেন তারাও আমাদের সহযোগীতা করবেন। আমি বিশ্বাস করি, যেহেতু আমাদের ২০-২২ বছর টেস্ট ক্রিকেট একই ধরণের ছিল এবং খুব বেশি উন্নতি হয়নি তারমানে এই জায়গাটাকে নিশ্চয়ই কিছু পরিবর্তনের দরকার আছে। ওই পরিবর্তনটাই করার আমরা চিন্তা করছি। আমি আশা করবো এই পরিবর্তনটা টেস্ট ক্রিকেটে কাজে আসবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিম্বাবুয়েটেস্ট সিরিজবাংলাদেশলিড স্পোর্টসশান্তসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অস্টটা’র ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার’ উদ্যোগের যাত্রা শুরু

আগস্ট ৩, ২০২৬

পরীক্ষা দিয়ে লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানে নতুন হামলা ঠেকাতে ট্রাম্পকে সৌদি যুবরাজের অনুরোধ

আগস্ট ৩, ২০২৬

প্রেসিডেন্ট’স কাপ: বাংলাদেশের আতিথেয়তা-মুগ্ধ বিদেশি আর্চাররা

আগস্ট ৩, ২০২৬

এক ফ্রেমে আফজাল-মিমি!

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT