চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এখনই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্ন দেখা বোকামি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ণ ১২, জুন ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার তাসকিন আহমেদ সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বুধবার গড়িয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। লর্ডসে শিরোপা ধরে রাখার মিশনে সাউথ আফ্রিকার বিপক্ষে লড়ছে অস্ট্রেলিয়া। এই ফাইনালের পর ১৭ জুন থেকে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী চক্র। বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের দুই টেস্ট দিয়ে শুরু হবে সেটি। আসন্ন চক্রে বাংলাদেশের ফাইনালে খেলার স্বপ্ন দেখছেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার মতে, ‘এখনই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্ন দেখা বোকামি।’

আগামী ১৩ জুন শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। গলে ১৭ জুন টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ। কলম্বোতে ২৫ জুন থেকে গড়াবে দ্বিতীয় টেস্ট। সফর সামনে রেখে বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে কথা বলেন সাদা পোশাকের অধিনায়ক শান্ত।

বলেছেন, ‘এটা (টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা) তো অনেক বড় স্বপ্ন। এত দূরে যদি এখনই চিন্তা করি, তাহলে বোকামি হবে, আমার কাছে মনে হয়। ছোট ছোট ভাবে যদি আমরা এগোতে পারি, তাহলে ভালো।

Banglabid

২০২১-২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ৯ আর ২০২৩-২৫ চক্রে ৭ নম্বরে থেকে থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করে বাংলাদেশ। শান্তর লক্ষ্যটা এবার আরেকটু উঁচুতে। বলেছেন, ‘আমরা যখন (টেস্ট চ্যাম্পিয়নশিপ) শুরু করেছিলাম, এর আগের চক্রে ১টি ম্যাচ জিতেছি। পরের চক্রে আমরা ৪টা জিতেছি। তার মানে একটু উন্নতি হয়েছে। এই চক্রে লক্ষ্য থাকবে কীভাবে আমরা ২-৩টা ম্যাচ বেশি জিততে পারি।’

‘যদি এভাবে ছোট ছোট চিন্তা করে এগোতে পারি… কেন নয়? একটা সময় হয়তো বাংলাদেশ ফাইনাল খেলবে। এই দুই বছরের মধ্যে আমরা কীভাবে আরও ভালো ফল পেতে পারি, সেটি খুব গুরুত্বপূর্ণ।’

২০২৫-২৭ চক্রে অন্তত চতুর্থ অবস্থানে থেকে বাংলাদেশকে শেষ করাতে চান শান্ত। বলেছেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা গত বছর (চক্রে) ৭ নম্বরে শেষ করেছি। এই বছর তো অবশ্যই লক্ষ্য থাকবে যেন ৪-৫ নম্বরের মধ্যে আসতে পারি। তাহলে খুব ভালো হয়।’

Reneta

সবশেষ চক্রে বাংলাদেশ চারটি জয়ের তিনটিই পেয়েছে দেশের বাইরে। ঘরের মাঠে কেবল নিউজিল্যান্ডের বিপক্ষে জিতেছিল টিম টাইগার্স। আসন্ন চক্রে ঘরের মাঠেও ভালো করতে চান শান্ত।

বলেছেন, ‘আমার মনে হয়, ঘরের মাঠের ম্যাচগুলো জিততে হবে আমাদের। আমরা খুবই বাজে ক্রিকেট খেলেছিলাম গতবার ঘরের মাঠে। যদি দেশের মাটিতে আরেকটু ভালো খেলতে পারতাম, তাহলে হয়তো জয়ের সংখ্যাট আরেকটু বাড়ত। চিন্তা তো এটাই ঘরের মাঠের টেস্টগুলো কীভাবে জিততে পারি। ঘরের মাঠে যখন টেস্ট হবে, তখন আসলে ওভাবে আরেকটু নির্দিষ্ট পরিকল্পনা করে খেলব। বাইরে ভালো হয়েছে, এই আত্মবিশ্বাসটা কাজে দেবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেস্ট চ্যাম্পিয়নশিপবাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজবিসিবিমিরপুরলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান (সংগৃহীত)।

ফেলের হার বাড়ার কারণ জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান

আগস্ট ১০, ২০২৬

হরমুজ খুললে পরমাণু ইস্যুতে ইরানকে ছাড় দেওয়ার সম্ভাবনা ট্রাম্পের

আগস্ট ১০, ২০২৬
ছবি: প্রতিনিধি।

গাইবান্ধায় স্কচটেপ দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

৪ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা, প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক

আগস্ট ১০, ২০২৬

রোমায় বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন, কত বছরের চুক্তি হল?

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT