চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তর প্রত্যাবর্তনের ম্যাচে হারল রাজশাহী

অন্য তিন ম্যাচে জিতেছে চট্টগ্রাম, ঢাকা মেট্রো ও রংপুর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৭ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

গত নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে ইনজুরিতে পড়েন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর সিরিজের শেষ ওয়ানডের পর ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে যান। প্রায় এক মাস পর মাঠে ফিরেছেন টাইগার ব্যাটার। ন্যাশনাল ক্রিকেট লিগ টি-টুয়েন্টিতে (এনসিএল টি-২০) ব্যাটে আলো ছড়িয়েছেন। তবে তার ঝড়ো ব্যাটিংয়েও জেতা হল না রাজশাহীর। প্রথম জয় পেয়েছে বরিশাল।

শনিবার রাজশাহীর তৃতীয় ম্যাচে একাদশে ফেরেন শান্ত। বরিশাল বিভাগের বিপক্ষে ওপেনিংয়ে নেমে ৫৪ বলে ৮১ রানের ইনিংস খেলেন। ছিল ৫টি চার ও ৪টি ছক্কার মার। শান্ত ঝলকের পর তার দল রাজশাহী ৫ উইকেটে ১৮৪ রানের সংগ্রহ পায়।

রাজশাহী দেয়া চ্যালেঞ্জ মোকাবেলায় নেমে ৩ বল হাতে রাখে ৫ উইকেটে জয় পেয়েছে বরিশাল। আবদুল মজিদ ও ইফতিখার হোসেনের দুর্দান্ত ব্যাটিংয়ের পর ফজলে রাব্বির ঝলকে নিজেদের তৃতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল দলটি। ৩৪ বলে ৩টি করে চার-ছক্কায় ৫৬ রান করেন রাব্বি। মজিদ ৩৯ বলে করেছেন ৫৩ রান। ইফতিখার ২৪ বলে করেন ৩৫ রান।

দিনের অন্য তিন ম্যাচে জিতেছে চট্টগ্রাম, ঢাকা মেট্রো ও রংপুর। সকালে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকা বিভাগকে ১০ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় চট্টগ্রাম। আগে ব্যাটে নামা ঢাকা ১৬.৪ ওভার ব্যাট করে ৬৪ রানে থামে। চট্টগ্রামের ফাহাদ হোসেন ৪ ওভারে ১১ রান দিয়ে নেন ৪ উইকেট। রান তাড়ায় নেমে ১১ ওভারেই কোনো উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছায় চট্টগ্রাম। মাহমুদুল হাসান ৩৭ বলে ৪৪ ও তামিম ইকবাল ২৯ বলে ২১ রানে অপরাজিত ছিলেন।

সকালে সিলেট আউটার স্টেডিয়ামে ১৮ ওভারে নেমে খুলনা ও ঢাকা মেট্রোর ম্যাচ। আগে ব্যাটে নামা মেট্রো ৯ উইকেটে ১৪৬ রান তোলে। ওপেনার ইমরানউজ্জামানের ব্যাট থেকে আসে ৪৬ রান। রান তাড়ায় নেমে ৮ উইকেটে ১৪০ রান তোলে খুলনা। ৬ রানে জিতে টানা তৃতীয় জয় পেল মেট্রো।

বিকেলে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিলেট হারিয়ে জয়ের সংখ্যা তিনে তিন রংপুরের। আগে ব্যাটে নামা সিলেট ৬ ‍উইকেটে ১২০ রান তোলে। জবাবে নেমে ১৫.৪ ওভারে ৫ উইকেটে জয় তুলে নেয় রংপুর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনসিএল টি-২০বরিশালরংপুররাজশাহীলিড স্পোর্টসশান্তসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোজিনহোর নতুন ঠিকানা হচ্ছে মেসিদের মিয়ামি?

জুলাই ৬, ২০২৬

আমিরের বিয়ে নিয়ে সালমানের রসিকতা!

জুলাই ৬, ২০২৬

নির্বাচন নিয়ে রোজিনা-পলির অভিযোগ, যা বললেন শিবা শানু

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের মতো খেলা জিম্বাবুয়ের বিপক্ষে কুরাসাওয়ের মতো খেলে হারল বাংলাদেশ

জুলাই ৬, ২০২৬
ডিবির অভিযানে গ্রেপ্তার 'হানিট্র‍্যাপ' এর একটি চক্র

ডিবির অভিযানে গ্রেপ্তার ‘হানিট্র‍্যাপ’ চক্র

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT