ক্রিকেট

ভারত পরীক্ষার আগে ‘আত্মবিশ্বাসী’ বাংলাদেশের কথা বললেন শান্ত

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক শান্ত সংবাদ সম্মেলনে বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক শান্ত সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন, পেছনে বিভিন্ন স্পন্সর ও লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ। ম্যাচের আগেরদিন সংবাদমাধ্যমে কথা বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের বিগত পারফরম্যান্স এবং সমসাময়িক পারফরম্যান্সে আত্মবিশ্বাস পাচ্ছেন তিনি।

আত্মবিশ্বাসী নাজমুল হোসেন শান্ত জানান ভালো করার কথা, ‘আমার মনে হয় সব বিভাগে আমাদের ভালো খেলতে হবে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং সব বিভাগে, কারণ বিগত কয়েক বছর যাবত আমরা এ সংস্করণে যেভাবে খেলছি তাতে আমার মনে হয়েছে আমাদের দলটি বেশ ভালো।’

‘কন্ডিশনও আমাদের পরিচিত, যেভাবে আমরা প্রস্তুতি নিয়েছি তাতে আশ্ববিশ্বাসী। বাকিটুকু ম্যাচের সময় দেখা যাবে। এখানে আসা প্রতিটি দলই ভালো। পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড সবার সাথেই আমাদের স্মরণীয় মুহূর্ত রয়েছে।’

ঘরের মাটিতে সবশেষ সিরিজে ভারতকে হারানো প্রসঙ্গে শান্ত বলেছেন, ‘সবশেষ যখন আমরা ভারতের বিপক্ষে খেলেছিলাম, আমাদের মুহুর্তগুলো স্মরণীয় করেছিলাম। কিন্তু সেটা অতীত, আমার মনে হয় কাল যদি আমরা ভালো খেলি এবং আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, আমাদের জন্য একটি ভালো ম্যাচ হবে।’

১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর শুরু হয়েছে। বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। মিশনের প্রথমে ‘এ’ গ্রুপে টাইগারদের প্রতিপক্ষ রোহিত শর্মার ভারত। খেলা হবে দুবাইয়ে, বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু।

বিষয়:দুবাই নাজমুল হোসেন শান্ত পাকিস্তান বাংলাদেশ ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…