প্রবাস সংবাদ

বিদেশি পর্যটকদের কর ফেরত কার্যক্রমে চীনের শীর্ষে সাংহাই

শাংহাইয়ের ঐতিহ্যবাহী স্থাপত্যের সুন্দর দৃশ্য, সন্ধ্যার আলোতে ঝলমল. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বিদেশি পর্যটকদের জন্য প্রস্থানকালীন কর (ট্যাক্স) ফেরত কার্যক্রমে চীনের শীর্ষস্থান অর্জন করেছে সাংহাই। ২০২৬ সালের প্রথম ছয় মাসে কর ফেরত লেনদেন ও কর ফেরতযোগ্য পণ্যের বিক্রিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে শহরটি।

মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সাংহাইয়ে ২ লাখ ৫৩ হাজার কর ফেরত লেনদেন সম্পন্ন হয়েছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩০০ শতাংশ বেশি।

একই সময়ে কর ফেরতযোগ্য পণ্যের মোট বিক্রয়মূল্য দাঁড়িয়েছে ২ দশমিক ৩ বিলিয়ন ইউয়ান, যা প্রায় ৩৪ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ। গত বছরের তুলনায় এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৫৮ শতাংশ। পরিসংখ্যান অনুযায়ী, কর ফেরতের আবেদন এবং কর ফেরতযোগ্য পণ্যের মোট বিক্রয়মূল্য—উভয় ক্ষেত্রেই জাতীয় মোটের প্রায় ৪০ শতাংশ অবদান রেখেছে সাংহাই।

বিশ্লেষকদের মতে, এ অগ্রগতি বিদেশি পর্যটকদের কেনাকাটায় সাংহাইয়ের জনপ্রিয়তা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্য ও ভোগব্যয়ের কেন্দ্র হিসেবে শহরটির অবস্থান আরও সুদৃঢ় হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

বিষয়:ট্যাক্স বিদেশি পর্যটক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…