‘ইইউ ট্যাক্স অবজারভেটরি’ সম্প্রতি এক প্রতিবেদনে বলেছে, বিলিনিয়রদের ন্যূনতম কর দেওয়া উচিত। বিশ্বের অনেক শীর্ষ ধনী ব্যক্তিরা অনেক ক্ষেত্রে খুবই সামান্য পরিমাণ কর প্রদান করে থাকেন। অনেক ক্ষেত্রে আবার তাও প্রদান করেন না।
বিবিসি জানিয়েছে, বেশিরভাগ লোকেরা অতি-ধনীদের তুলনায় উচ্চ হারে কর প্রদান করে থাকে। প্রতিবেদনটি বলছে, ধনী ব্যক্তিরা কর এড়ানোর জন্য তাদের জটিল ব্যবসায়িক কাঠামোর সুবিধা নিয়ে থাকে।
বিলিনিয়ররা তাদের সম্পদের শূন্য শতাংশ বা দশমিক ৫ শতাংশ কর পরিশোধ করে থাকেন। বর্তমানে বিশ্বে ২,৫০০ জন বিলিনিয়র রয়েছেন, যাদের মোট সম্পদের পরিমাণ ১৩ ট্রিলিয়ন ডলার। বিশ্বব্যাপী বিলিয়নেয়াররা যদি বছরে ন্যূনতম ২ শতাংশ কর প্রদান করে তাহলে প্রতি বছর বৈশ্বিক সম্পদের হার ২৫০ বিলিয়ন ডলার বৃদ্ধি পাবে।
যদিও ১০০টিরও বেশি দেশে ধনীদের সম্পদের তথ্য স্বয়ংক্রিয়ভাবে আদান-প্রদান করার ফলে কর ফাঁকির পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বলে জানানো হয়েছে প্রতিবেদনটিতে।







