চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের চেয়ে বেশি সুযোগ পেলেও কাজে লাগাতে পারিনি: শামসুন্নাহার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৪ অপরাহ্ণ ২৯, মে ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

ভারত, গোয়া থেকে: মালদ্বীপকে হারিয়ে মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচেই সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ। তবে পারফরম্যান্স চোখে পড়ার মতো ছিল না। ম্যাচের পরদিন ডিফেন্ডার শামসুন্নাহার সিনিয়রও বললেন একই কথা।

রোববার ভারতের গোয়ার পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে নামবেন লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে দুদল। ম্যাচের দুদিন আগে টিম হোটেলে বাংলাদেশের সংবাদ মাধ্যমে শামসুন্নাহার বললেন, ‘কালকের খেলায় দেখেছেন ডিফেন্সে একটু সমস্যা আছে। এটা নিয়ে আমরা কাজ করছি, স্যাররাও কাজ করবে। কালকে যেহেতু ট্রেনিং আছে এটা নিয়ে স্যাররা কথা বলবে আমাদের সাথে।’

‘যেরকম দেখেছেন, আমাদের ডিফেন্স লাইনে সমস্যা ছিল। প্রথম গোলটা যেরকম হয়েছে, ডিফেন্স লাইন যদি একটা ম্যান ধরে রাখত তাহলে এটা হতো না। এটা নিয়ে স্যাররাও কথা বলতেছে, আমরাও কথা বলতেছি। ওনারা কাজ করবে কালকে অনুশীলনে।’

ভারতের ম্যাচের সাথে বাংলাদেশের ম্যাচের তুলনায় তারকা ডিফেন্ডার বললেন, ‘আসলে ইন্ডিয়া অনেক গোল দিয়েছে ওদেরকে। আমরা চেষ্টা করেছি, অনেকগুলো সুযোগ পেয়েছি, দেখছেন। কিন্তু আমরা সুযোগ ওভাবে কাজে লাগাতে পারিনি।’

‘ঋতুপর্ণা অনেকগুলো ক্রস করেছে, পাওয়ার ক্রস হয়েছে, হেড করলে গোল হয়। কিছু কিছু আমাদেরও ভুল ছিল। কিন্তু আমার মনে হয় যে ইন্ডিয়ার থেকে আমরা বেশি সুযোগ পেয়েছি, কিন্তু কাজে লাগাতে পারিনি।’

‘আমার মনে হয় মালদ্বীপ আর ইন্ডিয়ার সাথে হয়তো একটু চেঞ্জ হতে পারে। স্যাররা হয়তো চেঞ্জ করতে পারে। যেরকম অ্যাটাকিংয়ে আমরা যেভাবে গেছি, কালকে কিন্তু আমি আর কোহাতি উঠে উঠে খেলেছি। কারণ মালদ্বীপ ওরকম কিছুই ছিল না। আর ইন্ডিয়ার সাথে আমরা এতটা উঠতে পারবো না, কোহাতিও উঠতে পারবে না, আমিও উঠতে পারবো না। কেন না আমরাও চাপে থাকবো ইন্ডিয়া টিমও চাপে থাকবে। মানে ফিফটি-ফিফটি টিম। ইন্ডিয়াও কিন্তু শক্তিশালী টিম।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঋতুপর্নাগোয়াবাংলাদেশভারতমেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৪লিড স্পোর্টসশামসুন্নাহার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT