ডিজিটাল শর্ট

‘স্বোপার্জিত স্বাধীনতা’র ভাস্কর শামীম শিকদার মারা গেছেন

প্রখ্যাত শিক্ষিকা শামীম শিকদার এর ছবি, যিনি স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

শামীম শিকদার, যিনি তাঁর অনন্য শৈলী এবং ভাস্কর্যের জন্য পরিচিত। দেশ বরেণ্য ভাস্কর, টিএসসির স্বোপার্জিত স্বাধীনতাসহ বহু বিখ্যাত ভাস্কর্য নির্মাণ করে অনন্য খ্যাতি অর্জন করা শামীম শিকদার আর নেই। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন ধরে হার্ট, কিডনি রোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। শামীম সিকদার ১৯৫২ সালের ২২ অক্টোবর বগুড়া জেলার মহাস্থান গড়ের চিংগাশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৫ বছর বয়সে তিনি বুলবুল ললিতকলা একাডেমিতে ভর্তি হন। পরে ১৯৭৬ সালে তিনি লন্ডনের স্যার জন কাস স্কুলে চলে যান। ১৯৭৪ সালে এই ভাস্করশিল্পী ঢাকা কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে একটি ভাস্কর্য নির্মাণ করেন। ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থিত ‘স্বোপার্জিত স্বাধীনতা’ শিরোনামের ভাস্কর্য নির্মাণ করেন। ভাস্কর্যটির মূল বেদিতে আছে একাত্তরের বিভিন্ন ঘটনার চিত্র। ১৯৮৮ সালের ২৫ মার্চ এটি স্থাপন করা হয়। স্বামী বিবেকানন্দের ভাস্কর্য নির্মাণ করেন ১৯৯৪ সালে, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে অবস্থিত। শামীম শিকদার ২০০০ সালে একুশে পদক অর্জন করেন। তিনি চারুকলা ইনস্টিটিউটের ভাস্কর্য বিভাগের একজন অধ্যাপক ছিলেন। ১৯৮০ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ললিতকলা অনুষদের একজন ফ্যাকাল্টি মেম্বার ছিলেন।

বিষয়:শামীম শিকদার স্বোপার্জিত স্বাধীনতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…