চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাস্কর শামীম শিকদার কেন গুরুত্বপূর্ণ?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২০ অপরাহ্ণ ২২, মার্চ ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ, সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A
ভাস্কর শামীম শিকদার হাস্যোজ্জ্বল মুখের ছবি, লাল হ্যাট পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শামীম শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে অবস্থিত স্বোপার্জিত স্বাধীনতা ও ফুলার রোডে ‘স্বাধীনতা সংগ্রাম’ ভাস্কর্যের নির্মাতা শামীম শিকদার একজন প্রখ্যাত বাংলাদেশী ভাস্কর। তিনি চারুকলা ইনস্টিটিউটের ভাস্কর্য বিভাগের একজন অধ্যাপক ছিলেন। সিমেন্ট, ব্রোঞ্জ, কাঠ, প্লাস্টার অব প্যারিস, কাদা, কাগজ, স্টীল ও গ্লাস ফাইবার মাধ্যমে কাজ করতেন তিনি।

২০০০ সালে একুশে পদক অর্জন করেন শামীম শিকদার। ১৯৭৪ সালে এই ভাস্কর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য নির্মাণ করেন। ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থিত ‘স্বোপার্জিত স্বাধীনতা’ শিরোনামের ভাস্কর্য নির্মাণ করেন। ভাস্কর্যটির মূল বেদিতে আছে একাত্তরের বিভিন্ন ঘটনার চিত্র। ১৯৮৮ সালের ২৫ মার্চ এটি স্থাপন করা হয়। স্বামী বিবেকানন্দের ভাস্কর্য নির্মাণ করেন ১৯৯৪ সালে, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে অবস্থিত।

স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্য

শামীম শিকদার নারী ভাস্কর হিসেবে নানা প্রতিবন্ধকতা জয় করে অনন্য সব কীর্তি গড়ে বাংলাদেশের নারীদের জন্য পথিকৃৎ হয়ে আছেন। গতকাল মঙ্গলবার বিকেলে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্য

শামীম শিকদারের প্রয়াণে সামাজিক মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন বিশিষ্ট জনেরা।

খ্যাতনামা বাংলাদেশী শিক্ষাবিদ, লেখক এবং সমাজকর্মী কাবেরী গায়েন তার ফেসবুক পোস্টে লিখেছেন, “শামীম শিকদারের সাহস আর কাজ করার স্পৃহা অসাধারণ। তাঁর জীবন বাংলাদেশের মেয়েদের জন্য পথ প্রদর্শনকারী। এই সাহসের একটুও আর দেখিনা। মেয়েরা কি এখন আর ভাস্কর্য বানান বাংলাদেশে? বাংলাদেশে ভাস্কর্য শিল্পের আসলেই প্রকট দৈন্য। সত্যি বলতে, শামীম সিকদারের বানানো ভাস্কর্যের খুব ভক্ত আমি, এমন দাবি করি না। কিন্তু তাঁর কাজ করে যাওয়াকে সম্মান করি। তাঁর ভাস্কর্য বানানোর তাগিদ এবং চেষ্টা অসম্ভব মূল্যবান। নভেরা, শামীম শিকদার… ।

শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানাই।”

বাংলাদেশের রাজনৈতিক নেতা ভাস্কর শামীম শিকদার. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসমা আহমেদ লিখেছেন, “অনেক আগে স্বাধীনতার পর পরই আধুনিক পোষাকে সাইকেল চালিয়ে চারুকলায় পড়া একজন নারী, যার দিকে অনেকেরই কৌতুহলী নজর ছিল, সেই শামীম শিকদার চলে গেলেন আজ।”

A woman sitting on a park bench reading a book. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশিষ্ট ভারতীয় বাঙালি গায়ক, অভিনেতা, বেতার সাংবাদিক কবীর সুমন  লিখেছেন, “জানলাম শামীম শিকদার চলে গেছেন। পশ্চিমবঙ্গে মনে হয় কম মানুষই জানেন তিনি কে। তাঁর সৃষ্টি আমি বাংলাদেশে দেখেছি। কখনও পরিচয় হয়নি তাঁর সঙ্গে। পাথর কেটে কুঁদে রূপ দিতেন তিনি। তাঁর ভাস্কর্য দিত শুধু তাঁর দেখার ক্ষমতা আর পেশীর ক্ষমতার খবর নয়। তাঁর অন্তর্দৃষ্টিরও খবর। আমার সময়ের এক বড় শিল্পী চলে গেলেন।”

কবি সুমন কবির সুমন, বাংলাদেশের একজন জনপ্রিয় কবি ও গীতিকার।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্থপতি, নাট্যকার, নির্মাতা শাকুর মজিদ লিখেছেন, “১৯৮৮ সালের ২৫ এপ্রিল ফুলার রোডের বাসায় সন্ধাবেলা তাঁর ইন্টারভিউ করেছিলাম। রাতে একসাথে খেয়েও ছিলাম। পরদিন, ২৬ এপ্রিল তিনি যথাসময়ে আসেন, তাঁর নির্মিত ভাষ্কর্যগুলোর পাশে এসে দাঁড়ান। আমি তাঁর কয়েকটা ছবিও তুলি। এর পর শামীম শিকদারকে আর কখনো দেখিনি, কথাও হয় নি। আজ শুনি তিনি চলে গেলেন ।”

ট্যাগ: কবীর সুমনকাবেরী গায়েনভাস্কর্যশাকুর মজিদশামীম শিকদারস্বাধীনতা সংগ্রামস্বোপার্জিত স্বাধীনতা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১৭৩

পরবর্তী

রাশিয়া-ইউক্রেন ইস্যুতে এশিয়ায় কি তৈরি হচ্ছে বিভক্তি?

পরবর্তী
বাংলাদেশের মানচিত্র ও ইউরোপীয় ইউনিয়নের পতাকা, রাজনৈতিক বিভক্তির প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়া-ইউক্রেন ইস্যুতে এশিয়ায় কি তৈরি হচ্ছে বিভক্তি?

পুষ্পা টু সিনেমার প্রধান চরিত্রের দৃশ্য, বলিউডের খান যুক্ত হতে পারেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'পুষ্পা টু'তে যুক্ত হচ্ছেন বলিউডের খান?

সর্বশেষ

ছবি: বঙ্গোপসাগরে ট্রলারডুবি (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

বদনজর থেকে বাঁচার দোয়া: ইসলামের আলোকে গুরুত্ব, আমল ও করণীয়

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT