চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেতৃত্ব পেয়েই বিধ্বংসী শামীম, রিশাদের ৫ উইকেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৫ অপরাহ্ণ ২৮, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ৪৩ বলে ৮৬ রানের ঝড়ো ইনিংস খেলে লিজেন্ডস অব রূপগঞ্জকে সহজ জয় এনে দিয়েছেন শামীম হোসেন পাটোয়ারি। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে পারটেক্স স্পোর্টিং ক্লাবের দেয়া ১৯২ রানের লক্ষ্য ২৫.৩ ওভারে তিন উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে রূপগঞ্জ। 

৮ ছক্কা ও ৬ চারে দুইশ স্ট্রাইক রেখে ৮৬ রানে অপরাজিত থাকেন শামীম। ৬৬ বলে ৮৬ রানের ইনিংসে শুরুতে তাণ্ডব চালান রূপগঞ্জ ওপেনার তৌফিক খান তুষার। শামীর সঙ্গে তৃতীয় উইকেটে ১১.২ ওভারে ১১৬ রানের জুটি গড়েন।

রূপগঞ্জের হয়ে প্রথমবার নেতৃত্ব দেন শামীম। শুরুর কিছু ম্যাচে অধিনায়ক ছিলেন মুমিনুল হক। এরপর শুভাগত হোম চৌধুরী। তিন অধিনায়কের অধীনে লিগের প্রথম ৬ ম্যাচ খেলল মাশরাফী বিন মোর্ত্তজার দল।

৭ উইকেটের দুর্দান্ত জয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে রূপগঞ্জ। সমান ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সাকিব আল হাসানের শেখ জামাল ধানমন্ডি ক্লাব। লিগে এখন পর্যন্ত অপরাজিত আবাহনী লিমিটেড ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে।

বিকেএসপির তিন নম্বর মাঠে অন্য ম্যাচে রিশাদ হোসেন ৫ উইকেট নিয়েছে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। শুরুতে তারকা ঠাঁসা ক্লাব আবাহনীতে নাম লিখিয়েছিলেন রিশাদ। ম্যাচ খেলার সুযোগ করে দিতে আবাহনী ছেড়ে দেয় শাইনপুকুর ক্রিকেট ক্লাবে। সুযোগ পেয়ে ধারবাহিকভাবে উইকেট নিচ্ছেন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ওয়ানডে জয়ের নায়ক। সে ম্যাচে অবশ্য ব্যাট হাতে ঝড় তুলে জিতিয়েছিলেন দলকে।

Reneta

প্রিমিয়ার লিগে নিয়মিত ম্যাচ খেলার সুযোগ লুফে নিয়েছেন এই লেগি। প্রথম দুই ম্যাচে চার উইকেট নেয়া রিশাদ প্রথমবার লিস্ট ‘এ’ ক্রিকেটে নিয়েছেন ৫ উইকেট। ১০ ওভারে একটি মেডেনসহ খরচ করেন ৪৯ রান। দ্রুত উইকেট তুলে ব্রাদার্সকে থামিয়ে দেন ২২২ রানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৫ উইকেটডিপিএল-২০২৪রিশাদ হোসেনলিড স্পোর্টসশামীম পাটোয়ারি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নেত্রকোনা মডেল থানা (প্রতিনিধি)।

নেত্রকোনায় নিজ বাড়িতে যুবককে হত্যা

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট

জুলাই ২৬, ২০২৬

কেন এলএনজির সংকটে দুর্ভোগ রান্নাঘর থেকে রাস্তায়?

জুলাই ২৬, ২০২৬

স্মার্টফোন ও ইভির কাঁচামালের খোঁজে নতুন বৈশ্বিক মানচিত্র

জুলাই ২৬, ২০২৬

মেসির আরও কয়েক বছর খেলা উচিত: ডি মারিয়া

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT