চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটন ভাই আমাকে অনেক বিশ্বাস করেছেন: শামীম হোসেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৪ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

জাতীয় দলের হয়ে খেলা শেষ সাতটি টি-টুয়েন্টির মধ্যে পাঁচ ইনিংসেই শূন্য কিংবা ১ রান করেই ফিরতে হয়েছিল শামীম হোসেনকে। কঠিন সময় ফেলে চলতি বিপিএলে এসে দারুণ ছন্দে আছেন বাঁহাতি এ ব্যাটার। প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ১৩ বলে ১৭ রানের অপরাজিত ইনিংস খেলেই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। আত্মবিশ্বাস ফেরানোর ক্ষেত্রে সেটিই ছিল বড় এক মোড়। এবার দ্বিতীয় ম্যাচেও ৮১ রানে থাকলেন অপরাজিত।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার টসে জিতে টাইটানসকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ঢাকা অধিনায়ক মোহাম্মদ মিঠুন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান তোলে স্বাগতিকরা। লক্ষ্যে নেমে ৮ উইকেটে ১৬৭ রানে থামে ঢাকা।

এ দিন সিলেটের বিপক্ষে হারের পথে থাকা ম্যাচ ঘুরিয়ে দেয়ার চেষ্টাই করেছিলেন শামীম। ৪৩ বলে ৮১ রানের ঝড়ো এক ইনিংস খেলে শেষপর্যন্ত টিকে ছিলেন শামীম। যদিও দলকে জেতাতে পারেননি। তবে খেলেছেন দুর্দান্ত।

ঢাকার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে লিটনকে ধন্যবাদ দিলেন শামীম। বলেছেন, ‘লিটন ভাই আমাকে অনেক বিশ্বাস করেছেন। আগেও ম্যাচ জেতানো ইনিংস খেলেছি। একজন খেলোয়াড়ের দুই-তিনটা ম্যাচ খারাপ যেতেই পারে। আমি মনে করি, এটাকে বড় করে দেখার কিছু নেই। যদি পাশে একটু ব্যাকআপ আর সাপোর্ট থাকে, তাহলে ফিরে আসাটা সহজ হয়।’

নিজের মানসিক অবস্থা নিয়ে প্রশ্নের জবাবে শামীম জানান, চাপ নিয়ে ভাবতে চান না জানিয়ে তিনি বলেছেন, ‘ওরকম কিছু মাথায় রাখিনি। নিজের কাজেই মনোযোগ দিয়েছি, অনুশীলন করেছি। যেটা দরকার ছিল, সেটাই করার চেষ্টা করেছি,’

বিপিএলের পরপরই সামনে টি-টুয়েন্টি বিশ্বকাপ। দল দেয়ার সময়ও খুব বেশি দূরে নয়। এ সময়ে এই ইনিংস শামীমের আত্মবিশ্বাস বাড়াবে। বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রসঙ্গে শামীম বলেছেন, ‘এখন আমার ফোকাস এই টুর্নামেন্টেই। এখানে ভালো খেলতে পারলে, বিশ্বকাপে সুযোগ এলে সেটার জন্য ভালো প্রস্তুতি হয়ে যাবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা ক্যাপিটালসবিপিএল ২০২৫লিটনলিড স্পোর্টসশামীম
শেয়ারTweetPin

সর্বশেষ

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণআন্দোলন হতে পারে: নাহিদ ইসলাম

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT