চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতালে ভর্তি শাকিরা, পেরুর কনসার্ট বাতিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৪ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০২৫
বিনোদন
A A

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বিশ্বখ্যাত পপ তারকাশিল্পী শাকিরা। যার জেরে বাতিল করা হয়েছে তার পেরুর কনসার্ট। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির খবর অবশ্য নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন কলম্বিয়ান এই শিল্পী।

শাকিরা জানান, আকস্মিক গ্যাস্ট্রিক সমস্যার কারণে পেটে ব্যথা উঠে তার। ধীরে ধীরে সেই ব্যথা তীব্র আকার ধারণ করে। পরে বাধ্য হয়ে হাসপাতালের ইমার্জেন্সিতে যেতে হয়। এমনকি হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। তিনি এখনো হাসপাতালে চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন।

আকস্মিক এই অসুস্থতার কারণে তাকে পেরুর বহু প্রতীক্ষিত কনসার্ট বাতিল করতে হয়েছে। ইনস্টাগ্রামে ভক্তদের উদ্দেশ্যে তিনি এ খবর জানান এবং দুঃখ প্রকাশ করেন।

বর্তমানে ওয়ার্ল্ড ট্যুরে থাকা শাকিরা ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন,“আমি দুঃখিত যে আপনাদের জানাতে হচ্ছে, গত রাতে আমি তীব্র পেট ব্যথার কারণে জরুরি বিভাগে যেতে বাধ্য হয়েছিলাম এবং এখন হাসপাতালে আছি।”

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পেরুর ন্যাশনাল স্টেডিয়ামে তার পারফরম্যান্স সম্ভব ছিল না। শাকিরা বলেন, “আজ মঞ্চে উঠতে না পারায় আমি খুবই দুঃখিত। আমি পেরুর ভক্তদের জন্য পারফর্ম করার অপেক্ষায় ছিলাম।”

যদিও কনসার্ট বাতিল হওয়ায় তিনি হতাশ, তবে দ্রুত সুস্থ হয়ে দ্বিতীয় লিমা শোতে ফিরতে আশাবাদী। তিনি ভক্তদের আশ্বস্ত করে বলেন,“আমার দল এবং কনসার্ট আয়োজকরা ইতোমধ্যে একটি নতুন তারিখ নির্ধারণের কাজ করছে, যা শিগগিরই আপনাদের জানানো হবে।” –দ্য স্টেটসম্যান

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কনসার্টপপ তারকাপেরুলিড বিনোদনশাকিরাসিনেমাহাসপাতাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে বৃদ্ধ বাবা-মাকে পিটিয়ে বাড়িছাড়া করার অভিযোগ ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে

জুন ২১, ২০২৬

ইতিহাস গড়ে কুরাসাও গোলরক্ষক বললেন- ‘আমার ভাস্কর্য দরকার’

জুন ২১, ২০২৬

ইতালিতে প্রবাসীর মৃত্যু, মরদেহ দেশে আনতে সহায়তার আহ্বান

জুন ২১, ২০২৬

হত্যা মামলায় ‘বডি সোহেল’ গ্রেপ্তার

জুন ২১, ২০২৬

সত্যিই কি মা হতে চলেছেন সামান্থা?

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT