বিনোদন

প্রকাশ পেল শাকিলা-আলিফের ‘বন্ধু তিন দিন’

শাকিলা ও আলিফের বন্ধুত্বের মুহূর্তের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিলা ও আলিফের চরিত্রের দুই অভিনেতা বন্ধুত্বের মুহূর্তে দেখা যাচ্ছে, সিনেমার একটি দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রকাশ পেল মডেল শাকিলা পারভীন ও আলিফ চৌধুরীর নতুন মিউজিক ভিডিও ‘বন্ধু তিন দিন’ (সিলেটি ইশটাইল)। সোনা মিয়া টিভি ইউটিউব চ্যানেলে এ গানটি মুক্তি পেয়েছে।

গানে কণ্ঠ দিয়েছেন সোনা মিয়া ও সানজিনা রহমান। লিখেছেন এম কামরুল চৌধুরী, সুরকার সোনা মিয়া ও সংগৃহীত। সঙ্গীত আয়োজনে ছিলেন মোহাম্মদ সজীব খান। ইমদাদ খানের প্রযোজনায় মিউজিক ভিডিওটি’র গল্প ও নির্মাণ করেছেন মেইনস্ট্রিম টিম।

সোনা মিয়া বলেন, গানের সঙ্গে সামঞ্জস্য রেখে এর ভিডিও নির্মাণ হয়েছে৷ ভালো একটি কাজ হয়েছে। গানটি মানুষের মনে একটু ভালো লাগার পরশ বুলিয়ে দেবে।

মডেল শাকিলা বলেন, আমি বেছে বেছে কাজ করি। তবে যে গানটি করে সেটি দর্শকের যেন ভালো লাগে সেটা মাথায় রাখি। আশা করছি এ গানটিও তেমন হবে।

গান ভিডিওতে মডেলদের সাথে ছিলেন ১৬ জনের একটি নাচের দল। ব্যয়বহুল এই মিউজিক ভিডিওটি জামালপুরের কয়েকটি মনোরম লোকেশনে সেট বানিয়ে শুটিং করা হয়।

বিষয়:মিউজিক ভিডিও

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…