চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En
Special Offer Banner

সাকিবের ৭ রান ও ১ উইকেট, জিতে শীর্ষে দল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৬ অপরাহ্ণ ২১, আগস্ট ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
সাকিব আল হাসান ক্রিকেট খেলছেন, বাংলাদেশের ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব আল হাসান

ঝড়ো ইনিংস খেলে জয়ের দ্বারপ্রান্তে নিয়েও ম্যাচ জেতাতে পারেননি কাইরেন পোলার্ড। ৬ বলে ১৪ রানের সমীকরণ মেলাতে পারেনি তার দল, শামার স্প্রিঙ্গারের বোলিংয়ের সামনে। ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে দারুণ এক জয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে সাকিব আল হাসানের দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস।

স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বৃহস্পতিবার সকালে টসে জিতে অ্যান্টিগাকে আগে ব্যাটিংয়ে পাঠান ত্রিনবাগো অধিনায়ক লিকোলাস পুরান। নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৬৭ রানের পুঁজি গড়ে সাকিবদের অ্যান্টিগা। জবাবে ৬ উইকেট ১৫৯ রান পর্যন্ত যেতে পারে পুরানের দল। ৮ রানে জিতে ইমাদ ওয়াসিমের অ্যান্টিগা।

এদিনও ব্যাটে বলে জ্বলে উঠতে পারেননি সাকিব। এক চারে ১৩ বলে করেন ৭ রান। ১৩তম ওভারের চতুর্থ বলে দলীয় ৭৭ রানে উসমান তারেকের বলে সুনীল নারিনের তালুতে বল দেন টাইগার কিংবদন্তি। বলের সময় এক ওভার করেছেন সাকিব। ২ রানে তুলে নেন ১ উইকেট।

Banglabid

অ্যান্টিগার হয়ে সর্বোচ্চ রান করেন ফ্যাবিয়ান এলেন। ৩টি করে চার-ছক্কায় সাজানো ইনিংসে ২০ বলে ৪৫ রানে থামেন তিনি। নাইট রাইডার্সের গোছানো বোলিংয়ের সামনে অ্যান্টিগার কোন ব্যাটার বড় পুঁজি তুলতে পারেননি।

১৬৮ রানের লক্ষ্যে নেমে ত্রিনবাগো ভালো করতে থাকলেও পরে ওবেদ ম্যাককোইয়ের বোলিংয়ের মুখে সুবিধা করতে পারেনি। ম্যাকোই ৪ ওভারে নেন ৪ উইকেট। সাকিবের পাশাপাশি একটি উইকেট নেন রাকিম কর্নওয়েল। রাইডার্সদের হয়ে ৮ ছার ও এক ছক্কায় ১৮ বলে ৪৪ রান করেন কলিন মুনরো। ৩ চার ও ৪ ছক্কায় ২৮ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন পোলার্ড।

জিতে ৪ ম্যাচে ২ জয়, এক হার এবং এক বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচে ৫ পয়েন্ট তুলে টেবিলে শীর্ষে আছে সাকিবদের অ্যান্টিগা। শনিবার একই মাঠে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে নামবে ইমাদ-সাকিবদের দল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্টিগাইমাদ ওয়াসিমকাইরন পোলার্ডক্যারিবিয়ান প্রিমিয়ার লিগলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

তোমার পরিশ্রম, তোমার স্বপ্ন, এসবের কোনো নম্বর হয় না: শিক্ষামন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

কেন মানুষ হয়েও কুকুরের জীবন বেছে নিলেন টোকো?

আগস্ট ১১, ২০২৬

টেকনাফের পাহাড়ি এলাকায় অভিযানে সাদ্দাম গ্রুপের সদস্য গ্রেপ্তার

আগস্ট ১১, ২০২৬
ছবি: ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ (সংগৃহীত)।

রাষ্ট্রপতি নির্বাচন: থাকবে তিনটি ব্যালট বাক্স

আগস্ট ১১, ২০২৬

বিয়ে করলেন সোহানা সাবা, পাত্র কে?

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT