চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলি-ওয়ার্নারকে ছাড়িয়ে লিটনের ইতিহাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৩ পূর্বাহ্ণ ০৬, জানুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্যাট হাতে ২০২২ সাল স্বপ্নের মত কাটিয়েছেন লিটন কুমার দাস। তিন ফরম্যাটের ক্রিকেটে বাংলাদেশি ব্যাটার হিসেবে দেখিয়েছেন দাপট, এনেছেন এক পঞ্জিকাবর্ষের রেকর্ড ১৯২১ রান। ধারাবাহিকতার পুরস্কার পেলেন এবার। টেস্ট র‌্যাংকিংয়ে বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নারের মত তারকাকে পেছনে ফেলে নিজেকে নিয়েছেন বাংলাদেশি হিসেবে শীর্ষে।

ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ শেষে নিজের আগের ১২তম ব্যাটিং র‌্যাংকিং ছুঁয়েছিলেন। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সবশেষ হালনাগাদে এক ধাপ এগিয়েছেন লিটন। তালিকায় ১১তম স্থানে থাকা উইকেটরক্ষক ব্যাটার নিজের তো বটেই, দেশের হয়েও গড়েছেন ইতিহাস। বাংলাদেশের কোনো ব্যাটার এর আগে টেস্ট ব্যাটিং র‌্যাংকিংয়ে ১১তম স্থানে যেতে পারেননি।

রেকর্ড গড়তে লিটন পেছনে ফেলেছেন ভারতের ব্যাটিং গ্রেট বিরাট কোহলি, অস্ট্রেলিয়ার উসমান খাজা ও ডেভিড ওয়ার্নারের মতো তারকাদের। দশম স্থানে থাকা নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলের থেকে ১৪ রেটিং পয়েন্ট কম লিটনের (৭০২)। ওয়ার্নার আছেন ১৪ নম্বরে, সেখানে কোহলি একধাপ নেমে আছেন সেরা পনের নম্বরে।

Banglabid

নতুন হালনাগাদে দুই ধাপ পিছিয়ে গেছেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। মুশফিক ২২তম ও সাকিব ৪২তম স্থানে আছেন। ৯২৫ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টের ব্যাটিং তালিকার শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। দ্বিতীয়স্থানে উঠেছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। এক ধাপ পিছিয়ে তৃতীয়স্থানে নেমে গেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিওয়ার্নারলাবুশেনলিটনলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে তবুও কেন প্রার্থী দেবে জামায়াত?

আগস্ট ৯, ২০২৬
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে কয়েকজন মানুষ ঘিরে রেখেছেন।

মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করল ইরান

আগস্ট ৯, ২০২৬

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT