চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলাদেশের শাহরুখ’-সম্বোধনে যা বললেন শাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৭ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০২৩
বিনোদন
A A
শাকিব খান সাংবাদিকদের সাথে কথা বলছেন, মানহানির মামলার সমন জারি. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখকে যেমন বলা হয় বলিউড কিং, ঢাকাই সিনেমার শাকিবকেও তেমনি সম্বোধন করা হয় ঢালিউড কিং হিসেবে! কিন্তু সস্প্রতি ভারতে ‘দরদ’ এর শুটিং করতে গিয়ে ঢালিউড কিং পেলেন নতুন তকমা! 

গেল সপ্তাহে প্যান ইন্ডিয়ান ছবি ‘দরদ’ এর শুটিংয়ে অংশ নিতে মুম্বাইতে যান শাকিব খান। শুটিংয়ের আগে সেখানাকে সংবাদ সম্মেলন শাকিব খানকে ‘বাংলাদেশের শাহরুখ খান’ বলে সম্বোধন করা হয়!

ভারতীয় বিনোদনজগতের চেনা গণমাধ্যম জুম টিভির সংবাদকর্মী সামিনা শেখ সাক্ষাৎকার নেওয়ার সময় শাকিব খানকে বলেন, শাকিব ভাই আমরা জানি আপনি বাংলাদেশের শাহরুখ খান! তাই না?

Banglabid

প্রশ্ন শুনেই শাকিব খান হাসিমুখে বলেন, ‘না না। তিনি (শাহরুখ খান) একজন গ্রেট অভিনেতা। বিশ্বের টপ মোস্ট সুপারস্টারদের একজন। আমি সামান্য একজন অভিনেতা। তার সাথে আমার তুলনা হয় না। হয়তো ভক্তরা ভালোবেসে তার সাথে আমাকে তুলনা করে।’

এই প্রশ্নের উত্তরে শাকিব খান তার লাখও ভক্ত যারা শাকিবিয়ান নামে পরিচিত তাদের প্রসঙ্গ টেনে বলেন, আমি গর্বিত আমার ভক্তদের জন্য, যাদেরকে সবাই শাকিবিয়ান বলে। তাদের অফুরন্ত ভালোবাসার কারণে আজকে আমি এখানে। আমার ভালো সময় হোক কিংবা খারাপ সময় হোক, শাকিবিয়ানরা সবসময় আমার সাথে থাকে।

পাশেই বসা ছিলেন শাকিব খানের বলিউডি নায়িকা সোনাল চৌহান। শাকিবের মুখে শাকিবিয়ানদের প্রসঙ্গ শুনে ‘ওয়াও গ্রেট’ বলে বিষ্ময় প্রকাশ করেন সোনাল।

Reneta

অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ ছবির শুটিং চলছে ভারতের বেনারসে। নভেম্বর মাস জুড়ে সেখানে শুটিং চলার কথা আছে। এটি যৌথভাবে প্রযোজনা করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট, কিবরিয়া ফিল্মস, ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ।

এটি হতে যাচ্ছে সাইকো রোমান্টিক থ্রিলার গল্পের ছবি। নির্মাতা জানিয়েছেন, ৩০টির বেশি দেশে বাংলা, হিন্দি, তামিল, তেলুগু মালয়ালম, কর্ণাটক এই ছয় ভাষায় আগামী ফেব্রুয়ারিতে ‘দরদ’ মুক্তি দেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্য মামুনদরদবাংলাদেশের শাহরুখলিড বিনোদনশাকিব খানশাহরুখসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জবি কর্মকর্তার বিরুদ্ধে নারী সহকর্মীকে হেনস্তার অভিযোগ

পরবর্তী

মার্কিন জিমে ভারতীয় ছাত্র ছুরিকাহত

পরবর্তী
রাতের সময় পুলিশ ও জরুরি সেবা কর্মীরা রাস্তার পাশে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন জিমে ভারতীয় ছাত্র ছুরিকাহত

কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভে নেতাকর্মীরা অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ, গ্রেপ্তার ১০ নেতাকর্মী

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT