চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাস্টিংয়ে চমক নিয়ে শুরু হচ্ছে শাকিবের ‘সোলজার’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৫ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A
শাকিবের নতুন সিনেমার জন্য কাস্টিং প্রক্রিয়া চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন ছবি ‘সোলজার’ শুরু করতে যাচ্ছেন শাকিব খান। দুইমাস যুক্তরাষ্ট্রে অবস্থান করে কদিন আগে দেশে ফিরে নতুন এই ছবির জন্য প্রস্তুত হচ্ছেন ঢাকাই সিনেমার এই তারকা।

চলতি সপ্তাহে ‘সোলজার’ এর শুটিং শুরু হওয়ার কথা থাকলেও আরও এক সপ্তাহ পিছিয়েছে।

‘সোলজার’ সংশ্লিষ্টদের কাছ থেকে চ্যানেল আই অনলাইন জানতে পারে, ৫ অক্টোবর থেকে এ ছবির শুটিং শুরু হবে, ওইদিনই শাকিব শুটিংয়ে নামবেন। ইতোমধ্যে ‘সোলজার’ টিম সব প্রস্তুতি সম্পন্ন করেছেন, এমনকি শাকিব, তিশা, ঐশী, এবিএম সুমন ছাড়াও কাস্টিংয়ে চমক রেখেছে।

দেশপ্রেম ও অ্যাকশন নির্ভর গল্পকে কেন্দ্র করে নির্মিত হবে ‘সোলজার’। বাংলাদেশ ছাড়াও ছবিটির শুটিং হওয়ার কথা রয়েছে থাইল্যান্ডে।

এই সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একজন জানান, দেশপ্রেমের সিনেমা মানে এতদিন দর্শক ছকে বাঁধা গল্প দেখেছে। কিন্তু সোলজার দিয়ে ‘জেন-জি’ থেকে শুরু করে সবশ্রেণির দর্শক নতুন এক আধুনিক ও সমসাময়িক দেশপ্রেমের গল্প দেখতে পাবেন।

সূত্রটি আরও জানায়, করোনা পরবর্তী প্রতিটি ছবিতে শাকিব খান দর্শকদের চমক দিয়েছেন। ‘সোলজার’ দিয়ে তিনি আবারও সিনেমা ইন্ডাস্ট্রিতে বড়সড় ধাক্কা দিতে পারেন। যেহেতু এই ছবি ঈদ ছাড়া মুক্তি দেয়ার প্ল্যান রয়েছে তিনি সেভাবেই প্রস্তুত হচ্ছেন।

Reneta

‘সোলজার’-এ দেশ-বিদেশের শতাধিক বেস্ট টেকনিক্যাল টিম কাজ করছে বলেও জানায় সংশ্লিষ্ট সূত্রটি। ফাইট ডিরেক্টর হিসেবে হলিউড-বলিউডে নিয়মিত কাজ করা ফাইট ডিরেক্টর থাকছেন।

সেই সঙ্গে সিনেমাটোগ্রাফার হিসেবে থাকছেন কামরুল হাসান খসরু যিনি ‘মনপুরা’, ‘হাওয়া’, ‘দেবী’ সিনেমাগুলোতে কাজ করেছেন।

‘সোলজার’ বানাচ্ছেন বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ। একাধিক সংবাদ মাধ্যমে তিনি আগেই জানিয়েছেন, এই ছবিটি সত্য ঘটনা অবলম্বনে হলেও কাহিনিতে কিছুটা নাটকীয়তা থাকবে। দেশপ্রেম, অ্যাকশন এবং মানবিক আবেগ সবমিলিয়ে এটি হবে শক্তিশালী গল্পের ছবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এবিএম সুমনঐশীতিশালিড বিনোদনশাকিবশাকিব খানসিনেমাসোলজার
শেয়ারTweetPin

সর্বশেষ

বাবার কবরে ডা. জুবাইদার শ্রদ্ধা, সঙ্গে ছিলেন জাইমা রহমান

আগস্ট ৬, ২০২৬

ফ্যামিলি কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট

আগস্ট ৬, ২০২৬

দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পের বরিশাল বিভাগীয় পাঠক সমাবেশ অনুষ্ঠিত

আগস্ট ৬, ২০২৬

ফিফার স্বীকৃতিতে ৮ হাজার মাইল দূরে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে আফগান মেয়েরা

আগস্ট ৬, ২০২৬

ব্যাটিং ধসের মাঝে মিরাজের সেঞ্চুরি, অস্ট্রেলিয়ায় আড়াইশ পার বাংলাদেশের

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT