চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রাজকুমার’কে দেখতে মানুষের ঢল!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৪ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A
রাজকুমারকে দেখতে মানুষের ভিড়, উৎসাহ ও আনন্দের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ ছবির শুটিংয়ে পাবনায় আছেন সুপারস্টার শাকিব খান। সেখানে শুটিং করছেন জানতে পেরে তাকে একনজর দেখতে হাজারও ভক্ত ভিড় জমায়! মানুষের ঢল সামাল দিতে মোতায়েন করা হয়েছে পুলিশ। উৎসুক জনতাকে সামলাতে আইনশৃঙ্খলা বাহিনীকেও হিমশিত খেতে হচ্ছে!

বুধবার সন্ধ্যায় প্রকাশিত দেড় মিনিটের ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। জানা যায়, পাবনার ফরিদপুরে শাকিব তার আসন্ন ঈদুল ফিতরের ছবি ‘রাজকুমার’র শুটিং করছেন। সেই খবর জানাজানি হয়ে যায় পাবনায়। দূরদূরান্ত থেকে শাকিবকে স্বচক্ষে একনজর দেখতে ঢল নামে মানুষের!

হাজার হাজার অনুসারীর সঙ্গে দেখা করতে না পারলেও সেইসব মানুষদের প্রতি হাত নেড়ে কৃতজ্ঞা প্রকাশ করে শাকিব তার ফেসবুক-ইউটিউবে উৎসুক জনতার ভিড় ও হুড়োহুড়ির একটি ভিডিও চিত্র পোস্ট করেন। সেখানে দেখা যায়, শীতের চাদর গায়ে জড়িয়ে রেখেছেন শাকিব।

Banglabid

ভিড় ঠেলে শুটিং ইউনিটের কয়েকজন চারপাশ ঘিরে শাকিবকে গাড়িতে উঠিয়ে দিচ্ছেন। পুলিশ তৎপর ভিড় ফাঁকা করে শাকিবের গাড়ি বের করতে।

ভিডিওটি পোস্ট করে শাকিব খান লিখেছেন, ‘আমার প্রতি এমন ভালোবাসা সবসময় রাখুন’। তার সেই ভিডিওটিতে কয়েক হাজার ভক্ত মন্তব্যে শাকিবের প্রশংসা করে লিখেছেন, সুপারস্টার, মেগাস্টার আবার কেউ কেউ বাংলা সিনেমার ইন্ডাস্ট্রির সর্বশেষ সুপারস্টার বলে সম্মোধন করেছেন!

পরিচালক হিমেল আশরাফ বলেন, আসলে শাকিব ভাইকে নিয়ে আউটডোরে শুটিং করা সবসময় চ্যালেঞ্জের। মানুষের ভালোবাসার চাপ সামাল দিতে প্রশাসনের সহায়তা নিতে হয়! আমাদের ইন্ডাস্ট্রির যতটুকু, তার তুলনায় উনি আরও বড় সুপারস্টার। এর আগে ‘প্রিয়তমা’র শুটিংয়ে একই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলাম। তবে সবসময় তার সহযোগিতা ও আন্তরিকতা পেয়ে আসছি। এজন্য পরিকল্পনা মাফিক শুটিং এগিয়ে যাচ্ছে।

Reneta

হিমেল আশরাফ জানান, পাবনার পর জানুয়ারি থেকে এ ছবির বাকি অংশের শুটিং হবে আমেরিকায়। প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘রাজকুমার’।

এতে শাকিবের নায়িকা হলিউড অভিনেত্রী কোর্টনি কফি। ‘প্রিয়তমা’র প্রযোজক আরশাদ আদনানের প্রযোজনায় এই ছবিটি নির্মিত হচ্ছে।

 

 

ঢাকা/এনই/এমটিএল

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভিড়মানুষের ঢলরাজ কুমারলিড বিনোদনশাকিব খানশুটিংসিনেমাহিমেল আশরাফ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের গুলশান আরা

আগস্ট ১০, ২০২৬

চীনে টাইফুন ডলফিনের আঘাত, নিরাপদে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

মগবাজারে মোটরসাইকেল-অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপা, নিহত ২

আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশির মৃত্যুর আশঙ্কা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি-সমমানের ফল প্রকাশ আজ, অনলাইনে-এসএমএসে যেভাবে জানা যাবে

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT