ক্রিকেট

সাকিবের সঙ্গে পিটার হাস

সাকিব আল হাসান ও পিটার হাসের সঙ্গে ছবি, বাংলাদেশ ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব আল হাসান ও পিটার হাসের সঙ্গে ছবি, বাংলাদেশ ক্রিকেটার, চ্যানেল আই অনলাইন. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে স্বপরিবারে দেখা করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি জানিয়েছেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির।

সোমবার স্ত্রী ও সন্তানদের নিয়ে পিটার হাসের সঙ্গে দেখা করতে যান সাকিব। সেখানে মার্কিন রাষ্ট্রদূতকে বাংলাদেশের জার্সি উপহার দেন টাইগার অধিনায়ক। পিটার হাস সাকিবকে একটি টি-শার্ট উপহার দেন।

সাকিবের সঙ্গে পিটার হাসের সাক্ষাৎ ও ছবি তোলা।. Channel i News - চ্যানেল আই নিউজ

পরে সাকিবের দেয়া জার্সি গাঁয়ে পিটার হাস এবং তার দেয়া টি-শার্ট গাঁয়ে সাকিব বেসবল ও ক্রিকেট খেলেন। বাংলাদেশের জার্সি পরে সাকিবের সন্তানদের সঙ্গেও দেখা গেছে পিটার হাসকে।

সাকিবের সঙ্গে পিটার হাস

পিটার হাসের সঙ্গে কাটানো মুহূর্তের কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করে শিশির লিখেছেন, ‘বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎটি দারুণ ছিল। ক্রিকেট এবং বেসবল উভয় খেলায় দুপুরটা ভালোই কেটেছে। রাষ্ট্রদূত এবং সাকিবের মধ্যে চ্যালেঞ্জ অবশ্যই দেখার মতো ছিল। আমাদের আতিথেয়তা করার জন্য আপনাকে (পিটার হাস) ধন্যবাদ।

বিষয়:আমেরিকা পিটার হাস বাংলাদেশ রাষ্ট্রদূত শিশির সাকিব আল হাসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…