বিনোদন

ভালোবাসা দিবসে ‘দরদ’ এর লুক, মারকুটে শাকিব!

শাকিব খান চরিত্রে দরদ সিনেমার লুক, রক্তাক্ত মুখ ও হাত. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিব খান চরিত্রে দরদ সিনেমার লুক, রক্তাক্ত মুখ ও হাত, নাটকীয় দৃশ্যের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

চুলগুলো একেবারে এলোমেলো। চোখে মুখে রক্তের ছাপ। টাটকা রক্ত ভেজা ডান হাত লাগিয়ে রেখেছেন গালে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন, যেন অপেক্ষা তার পরবর্তী টার্গেটে!

ভালবাসা দিবস ও ফাল্গুনের প্রথম দিনে এমন দুর্ধর্ষ মারকুটে লুক নিয়ে হাজির হলেন দুই বাংলার সুপারস্টার শাকিব খান। মূলত এটি তার অভিনীত অনন্য মামুন পরিচালিত সিনেমা ‘দরদ’-এর ফার্স্টলুক!

সাইকো থ্রিলার ও রোমান্টিক অ্যাকশন ধাঁচের এ সিনেমায় পূর্ব ঘোষণা অনুযায়ী ১৪ ফেব্রুয়ারি সকাল ১১টা ৩০ মিনিটে ‘দরদ’ সংশ্লিষ্টরা লুকটি প্রকাশ করেন নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে।

শাকিব খান নিজেও তার ইনস্টাগ্রাম ও ফেসবুক ফ্যান পেজে লুকটি পোস্ট করে উল্লেখ করেছেন, প্রেজেন্টিং দ্য ফার্স্টলুক অব দরদ।

প্রকাশের সঙ্গে সঙ্গে শাকিব খানের দরদ লুকটি দুই বাংলার সিনেমা প্রেমীদের নজর কাড়ে। বিশেষ করে এই নায়কের ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লুকটি নিয়ে আলোচনায় মেতে ওঠেন।

বাংলাদেশ ও ইন্ডিয়ার যৌথ প্রযোজনায় ‘দরদ’ হতে যাচ্ছে প্যান ইন্ডিয়ান সিনেমা। এতে শাকিবের নায়িকা বলিউডের সোনাল চৌহান। আরও আছেন পায়েল সরকার, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারুয়া, এলিনা শাম্মী। বাংলার পাশাপাশি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলুগু, মালায়লাম, কন্নড় ভাষায়।

ফেব্রুয়ারিতে ‘দরদ’ মুক্তির কথা থাকলেও সেটি হচ্ছে না। তবে পরিচালক অনন্য মামুন এক ভিডিও বার্তায় জানান, দুই ঈদ ছাড়া যে কোনো সময় সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাবে। ভালো সিনেমা বানালে যে ঈদ ছাড়াও সুপারহিট করা যায়, সিনেমা হলে সুনামি বয়ে যাওয়ানো যায় সেটা প্রমাণ করে দেবে ‘দরদ’।

 

View this post on Instagram

 

A post shared by Shakib Khan (@theshakibkhan)

বিষয়:দরদলিড বিনোদনশাকিব খান
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…