চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলা সিনেমার রাজা’র পাশে দাঁড়িয়ে গর্বিত তৌসিফ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৬ অপরাহ্ণ ২১, আগস্ট ২০২৫
বিনোদন
A A

নিজের কাজ দিয়ে অনুজদের কাছে অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন শাকিব খান। তার উত্থান, প্রতিবন্ধকতা, ঘুরে দাঁড়ানো দেখে অনেকেই শিক্ষা নেন। ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবও তেমনই একজন।

গত ঈদুল আযহার পর মোহাম্মদ মোস্তফা কামাল রাজের মাধ্যমে শাকিব খানের অফিসে ঘরোয়া আড্ডায় যোগ দেন তৌসিফ। পরিচালক রাজ ছাড়াও এদিন সঙ্গে ছিলেন চঞ্চল চৌধুরী, সিয়াম, শরিফুল রাজ ও জোভান।

তাদের সেই ঘরোয়া আড্ডা ও খোশ গল্প মধ্যরাতে শুরু হয়ে ভোর পর্যন্ত গড়িয়েছিল। তখন শাকিব খানের সঙ্গে একটি ছবি তুলেছিলেন তৌসিফ। যেটি এই অভিনেতা বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় তার ফ্যান পেজে পোস্ট করেন।

যেখানে দেখা যাচ্ছে, তৌসিফের ঘাড়ে হাত রেখেছেন শাকিব খান। ছবিটি পোস্ট করে তৌসিফ লিখেছেন, “যেখানে সম্মান দেয়া প্রাপ্য সেখানে দিন। গর্বের সাথে বাংলা সিনেমার রাজার পাশে দাঁড়িয়েছি।”

শাকিবের সঙ্গে তৌসিফ ছবিটি পোস্ট করার পর দ্রুত সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। যেখানে লাইক, কমেন্টস, শেয়ারের বন্যা বয়ে যেতে দেখা যায়!

এদিকে, শাকিব প্রসঙ্গে তৌসিফ বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন, আমার জীবনের ঘুরে দাঁড়ানোয় সবচেয়ে বড় অনুপ্রেরণা শাকিব খান।

Reneta

তিনি বলেন, ভিউয়ের পেছনে ছুটতে গিয়ে ২০১৮-১৯ সালে হতাশ হয়ে পড়ি। পরে কোভিড এল, পুরো পৃথিবী থেমে গেল। তখন ভাবলাম, কী করছি! মিজানুর রহমান আরিয়ানের মতো পরিচালকের কাজ করেছি, ভালো ভিউ আসেনি, হতাশ লাগতো। সেই সময় শাকিব খান বড় অনুপ্রেরণা হয়ে ওঠেন। তিনি ঝড়-ঝাপটা সামলে কাজ করে যাচ্ছেন, কাজ দিয়েই জবাব দিচ্ছেন। কীভাবে দারুণভাবে ফিরে আসা যায় সেটা শাকিব ভাইয়ের কাছ থেকে শিখেছি।”

ভিকি জাহেদের পরিচালনায় ২৮ আগস্ট ‘খোয়াবনামা’ রিলিজ হবে। এতে তৌসিফের বিপরীতে আছেন তানজিন তিশা। সম্প্রতি এ নাটকের শুটিংয়ে তৌসিফ নিজেকে কাফনে মুড়িয়ে কবরে শুয়ে থাকার দৃশ্যে অভিনয় করেছেন। সেখানে ছয়টি সাপও রাখা হয়েছিল।

সেই শুটিং ভিডিও এই অভিনেতা তার পেইজে পোস্ট করার পর ভাইরাল হয়ে যায়। এই অভিজ্ঞতা তৌসিফের প্রায় ১২ বছরের ক্যারিয়ারে প্রথম হয়েছে। যার ফলে নাটকটি নিয়ে অনেকেই আগ্রহী হয়ে উঠেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়খোয়াবনামাজোভানতানজিন তিশাতৌসিফ মাহবুবনাটকনায়করাজলিড বিনোদনশাকিব খানসিনেমাসিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌদি প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত

জুন ১৫, ২০২৬

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলিয় শিশুকন্যা নিহত

জুন ১৫, ২০২৬
টেকনাফ, ফাইল ছবি

৭ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

জুন ১৫, ২০২৬

স্পেনের ফুটবল অর্কেস্ট্রা দেখতে সবাই উদগ্রীব: হাসানুজ্জামান বাবলু

জুন ১৫, ২০২৬

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পা রেখেছে যুদ্ধ ক্ষতের ইরান

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT