চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বরবাদ’ প্রযোজকের পরের ছবিতেও চূড়ান্ত শাকিব!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৭ অপরাহ্ণ ১০, মার্চ ২০২৫
বিনোদন
A A
বাংলাদেশি অভিনেত্রী সিনেমা প্রিমিয়ারে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে রিয়েল এনার্জি প্রডাকশন প্রযোজিত সুপারস্টার শাকিব খানের ছবি ‘বরবাদ’। টিজার প্রকাশ করে ইতোমধ্যে তাক লাগিয়ে দিয়েছে ‘বরবাদ’ টিম, উঠে এসেছে আলোচনার তুঙ্গে!

মুক্তির আগেই ‘বরবাদ’ প্রযোজক শাহরিন আক্তার সুমি চ্যানেল আই অনলাইনকে জানালেন, ‘বরবাদ’ পরবর্তী আরও এক ছবিতে শাকিবকে নিয়ে করতে যাচ্ছেন। সেখানে বাংলাদেশের প্রডাকশনের সঙ্গে যুক্ত থাকবে হলিউড!

প্রযোজক শাহরিন আক্তার সুমি বলেন, নেক্সট প্রজেক্ট শাকিব ভাইয়ের সঙ্গে হবে আমরা আলোচনা করে ফেলেছি। এবার সঙ্গে হলিউড ইন্ডাস্ট্রি যুক্ত থাকবে। তাদের সঙ্গে আমরা কো-প্রডাকশনে কাজ করবো এবং সেখানকার স্টারও থাকবে। আগে থেকে সবকিছু বলার চেয়ে আমরা কাজ আরম্ভ করে জানাবো। তবে আমরা ইতোমধ্যে প্রাথমিক কাজ শুরু করেছি। আগামীতে আরও বিস্তারিত অ্যানাউন্সমেন্ট দিয়ে জানাবো।

‘বরবাদ’ টিজার প্রকাশের পর চারদিকে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দর্শকদের এই প্রত্যাশা কীভাবে দেখছেন জানতে চাইলে প্রযোজক বলেন, মোশন পোস্টার প্রকাশের সময়ই বলেছিলাম বরবাদ দিয়ে আমরা দর্শকদের এমন কিছু দেব যা দেশের ছবিতে আগে এদেশের দর্শক দেখেনি। টিজারে দর্শক কিছুটা হলেও বুঝতে পেরেছেন আমরা কেমন ছবি নিয়ে আসছি। এখনও সামনে অনেককিছু আসবে। আমরা চেষ্টা করেছি, দর্শক যেটা প্রত্যাশা করে আছে আমরা এর চেয়ে বেশি কিছু দিতে। বাকিটা সিনেমা হলে গিয়ে বরবাদ দেখে দর্শকরা বলবেন।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ ছবি দিয়ে প্রথম প্রযোজনায় এলেন শাহরিন আক্তার সুমি। তার প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশনের ফিউচার প্ল্যান সম্পর্কে জানতে চাইলে বলেন, বছরে আমরা তিন-চারটি সিনেমা বানাবো। দুটো বড় আয়োজনের ছবি থাকবে বাকি যা হবে তুলনামূলক কম আয়োজনে করবো। আমরা চাইবো, ছোট বড় সব ছবি আমরা বানাবো এবং সবাইকে আমাদের সঙ্গে কাজ করবেন।

‘বরবাদ’ পরবর্তী ছবি যেহেতু শাকিব খানের সঙ্গে হবে, এজন্য সেটি আরও বড় আয়োজনে হলিউডের সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বরবাদরিয়েল এনার্জি প্রোডাকশনলিড বিনোদনশাকিব খানশাহরিন আক্তার সুমিহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT