বিনোদন

একযোগে তিন প্লাটফর্মে শাকিবের ‘তাণ্ডব’

নাটকীয় দৃশ্য, একজন ব্যক্তি অন্যজনের হাতে অস্ত্র ধরিয়ে দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি সিনেমার দৃশ্য যেখানে একজন ব্যক্তি অন্যজনের হাতে অস্ত্র ধরিয়ে দিচ্ছে, উত্তেজনাপূর্ণ মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে এবারই প্রথম এই ঘটনা ঘটলো! একযোগে তিনটি ওটিটি প্ল্যাটফর্মে চলতে যাচ্ছে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’।

৭ আগস্ট চরকি এবং হইচই-তে একসঙ্গে মুক্তি পেয়েছে ছবিটি। আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে আরেক ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে-তে।

দর্শকদের এই তথ্য জানিয়ে শাকিব খান তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, প্রথমবারের মতো একটি বাংলা সিনেমা ইতিহাস গড়ছে, একসাথে তিনটি বড় ওটিটি প্ল্যাটফর্মে গর্বের সঙ্গে স্ট্রিমিং হচ্ছে। এটি এক স্মরণীয় সিনেম্যাটিক মুহূর্ত! এই শো দেখতে ভুলে যেও না।

রায়হান রাফী পরিচালিত তাণ্ডবে শাকিব ছাড়াও অভিনয় করেন জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেন, শহিদুজ্জামান সেলিমসহ আরও অনেকেই, যারা প্রত্যেকে পর্দায় রেখেছেন দুর্দান্ত ও শক্তিশালী উপস্থিতি। দুইটি বিশেষ চরিত্র দেখা যাবে আফরান নিশো ও সিয়ামকেও।
দীপ্ত কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায়, দীপ্ত প্লে-এর যেকোন প্যাকেজ সাবস্ক্রিপশন করেই উপভোগ করা যাবে ‘তাণ্ডব’।
বিষয়:আফজাল হোসেন জয়া আহসান তাণ্ডব শহীদুজ্জামান সেলিম শাকিব খান সাবিলা নূর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…