চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০ বছরের রেকর্ড ভেঙে সিনেপ্লেক্সে ‘তুফান’-এর সর্বোচ্চ শো

নাহিয়ান ইমন নাহিয়ান ইমন
৭:০২ অপরাহ্ণ ১৮, জুন ২০২৪
বিনোদন
A A
তুফান সিনেমার প্রচারনায় অভিনেতা ও অভিনেত্রীরা, উৎসবের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিষ্ঠার পর থেকে বিগত ২০ বছর ধরে মানসম্মত বাংলাদেশি সিনেমা প্রদর্শন করে আসছে দেশের সর্বাধুনিক সিনে থিয়েটার স্টার সিনেপ্লেক্স। ফলে সিনেপ্লেক্স বাংলা সিনেমার জন্য হয়ে উঠেছে একটি বিশেষ ঘটনা!

এমনও হয়েছে শুধু সিনেপ্লেক্সে সপ্তাহের পর সপ্তাহ চালিয়ে কিছু কিছু ছবি লগ্নী তুলে ফেলেছে। তাই ছবি মুক্তিতে এখন সিনেপ্লেক্স টার্গেট করেন সংশ্লিষ্টরা!

নতুন খবর হচ্ছে, ঈদুল আযহায় মুক্তি পাওয়া পাঁচটি ছবির মধ্যে স্টার সিনেপ্লেক্সে ‘তুফান’ এক চেটিয়া ব্যবসা করছে! শুধু তাই নয়, এ ছবির মাধ্যমে সিনেপ্লেক্সের ২০ বছরের রেকর্ড ভেঙে নতুন নজির স্থাপন করলো বাংলাদেশি সিনেমা! সর্বোচ্চ শো ও দর্শক চাহিদা আকাশচুম্বী থাকায় বাংলা ছবির অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে শাকিব খান অভিনীত এই ছবি!

ঈদের দ্বিতীয়দিন দুপুরে স্টার সিনেপ্লেক্সের জৈষ্ঠ্য বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করে বলেন, ২০ বছরের সব রেকর্ড ব্রেক করে ‘তুফান’ সিনেপ্লেক্সে সর্বোচ্চ ৪৭ শো পেয়েছে। প্রতিনিয়ত শো বেড়ে যাচ্ছে। মাত্র দুদিনে দর্শকদের যে চাপ আমরা অনুভব করি দু-চারদিনের মধ্যে শো সংখ্যা কতো পৌঁছায় তা এখনই বলা যাচ্ছে না। এর আগে কোনো বাংলা সিনেমা এতগুলো শো পায়নি। এক্ষেত্রে ‘তুফান’ দর্শকদের মাধ্যমে নতুন রেকর্ড গড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সিনেপ্লেক্সে দৈনিক সর্বোচ্চ ৫২টি শো চলেছিল ‘স্পাইডারম্যান’ এর। এরপরের অবস্থানে দৈনিক ৪২ শো ছিল শাহরুখ খানের ‘জওয়ান’ এর। বাংলা সিনেমার মধ্যে ‘পরাণ’ এর শো ছিল ৩২টি, সুড়ঙ্গ ৩১টি, হাওয়া ২৬টি, প্রিয়তমা ২১টি করে শো চলেছিল। এবার দৈনিক শো-এর রেকর্ড ভেঙে দিলেন শাকিব খান!

শাকিব খান অভিনীত তুফান সিনেমার পোস্টার, গ্যাংস্টার চরিত্রে শাকিবের স্টাইলিশ লুক. Channel i News - চ্যানেল আই নিউজ মেজবাহ আহমেদ বলেন, তুফান যে গতিতে আগাচ্ছে সব রেকর্ড ভাঙতে যাচ্ছে। শুক্রুবার হলিউডের নতুন মুভি ব্যাডবয়েস, হাইকু, ওয়াটার্স মুক্তি দিয়েছিলাম। ‘ওয়াটার্স’ নেমে গেছে। বাকি দুটোর শো কমিয়ে ‘তুফান’কে দেয়া হয়েছে। সবকিছু মিলিয়ে ‘তুফান’ থেকে খুব ভালো রেসপন্স আসছে। ঈদে বাকি চার সিনেমা নিয়ে এখন মন্তব্য করা সমীচীন নয়।

Reneta

‘তুফান’ পরিচালনা করেছেন রায়হান রাফী। তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, ঈদের দ্বিতীয় দিন ৩২টি থেকে সিনেপ্লেক্স ৪৭টি শো চালাচ্ছে। তবুও টিকেট নেই। প্রথমদিন আমি হলে গিয়ে দেখেছি, মানুষ পাগলের মতো উন্মাদনা নিয়ে হল থেকে বের হচ্ছে। তুফান তুফান করে মানুষ স্লোগান দিচ্ছে। শাকিব ভাইয়ের সিনেমায় আগে এটা হলেও আমার কোনো সিনেমাতে এই অভিজ্ঞতা প্রথম। শুনেছি সিঙ্গেল স্ক্রিনে নাকি মধ্যরাতেও প্রথমদিন শো চালানো হচ্ছে। এই হলো অবস্থা!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুফানপরাণপরিচালকরাফীলিড বিনোদনসিনেমাস্টার সিনেপ্লেক্সহলিউডহাওয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT