চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের ‘প্রিয়তমা’ লুকে মুগ্ধ অপু, শুভকামনা জানালেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ণ ১৮, জুন ২০২৩
বিনোদন
A A

মাত্র ৩০ সেকেন্ডে লুক প্রকাশ করে বরাবরের মতো সাড়া ফেলেছেন শাকিব খান। এই লুক দেখে তাকে প্রশংসায় ভাসাচ্ছেন অনুসারীরা। বাদ যাননি শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাসও। তিনি জানালেন, ‘প্রিয়তমা’ লুক দেখে মুগ্ধ হয়েছেন। এ কারণে নিজের ফ্যান পেজে অপু শুভকামনা জানিয়েছেন শাকিবকে।

শনিবার সন্ধ্যায় শাকিব খান তার ফ্যান পেজে থেকে ‘প্রিয়তমা’র এক ঝলক প্রকাশ করেন। সঙ্গে সঙ্গে সেই ফার্স্ট লুকটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। রাতের মধ্যে মিলিয়ন ভিউ অতিক্রম করে। ২৫ ঘণ্টার আগে শাকিবের ফেসবুক থেকে ৬ হাজারের বেশি শেয়ার, মন্তব্য পড়ে ২১ হাজারের বেশি।

  • শুধু বাংলাদেশ, ইন্ডিয়া থেকেও ৩০ সেকেন্ডের লুকটি নিয়ে চুলচেরা রিভিউ দিতে থাকেন সমালোচকরা। সেই রিভিউতে তারা শাকিবের হিরোইজম’র প্রশংসা করেন। তাদের সঙ্গে যোগ দেন শাকিবের সাবেক স্ত্রী ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি শনিবার রাত সাড়ে ১১টার দিকে লুকটি শেয়ার করেন।

‘প্রিয়তমা’র লুকটি শেয়ার করে অপু বিশ্বাস লেখেন, ‘বেস্ট অব লাক’। পরে একটি গণমাধ্যমে অপু বিশ্বাস বলেন, ‘সত্যি কথা বলতে, ‘প্রিয়তমা’য় শাকিবের এই লুকটায় আমি মুগ্ধ। নায়িকা হিসেবে নয়, একজন দর্শকের জায়গা দেখে আমার জাস্ট ওয়াও মনে হয়েছে। একজন নায়ক মানে, এ রকমই। সবাই যাকে দেখে ওয়াও বলছে, আমি না বলে কি পারি!

Banglabid

অপু বিশ্বাস বলেন, আমার দেখে এত ভালো লেগেছে, আমি সেই ভালো লাগা আটকে রাখতে পারিনি। সেখান থেকে শেয়ার করা। নিঃসন্দেহে এটা আমার সহশিল্পী, যার সঙ্গে আমি প্রায় ৮০টির মতো ছবিতে অভিনয় করেছি, তার এই ধরনের অসাধারণ ফার্স্ট লুক দেখে তো শুভকামনা জানাবই।

অপু বিশ্বাস আরও বললেন, দর্শক হিসেবে বলতে গেলে বলতে হয়, শাকিব খান বরাবরই নতুনত্বতের জন্ম দেন। প্রতিনিয়ত নিজেকে ভাঙতে পারে। নতুনভাবে উপস্থাপন করতে পারে। আব্রাহাম তো তার বাবা ফার্স্ট লুক দেখে, বেস্ট উইশেস জানিয়েছে।

হিমেল আশরাফের পরিচালনায় আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত ‘প্রিয়তমা’ রোম্যান্টিক অ্যাকশন ধাঁচের মৌলিক গল্পের ছবি। এর কাহিনী প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।

Reneta

ঈদুল আজহায় মুক্তি পেতে প্রিয়তমা’য় আরও অভিনয় করছেন ইধিকা পাল, কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাসপ্রিয়তমালিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

কমলাপুর স্টেডিয়ামের বেহালদশা দেখে প্রশাসককে বরখাস্ত করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’ প্রত্যাখ্যান ইসরায়েলের

আগস্ট ৯, ২০২৬

মস্কোর পর ওরেনবুর্গ, মূল প্রতিযোগিতায় যুবরাজের ‘অতল’

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

আগস্ট ৯, ২০২৬

মস্তিষ্কে রক্তক্ষরণ: রাবি শিক্ষার্থী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায়

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT