চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের বিপরীতে যে নায়িকাদের চাইছেন ভক্তরা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩০ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০২৪
বিনোদন
A A
শাকিবের বিপরীতে ভক্তদের পছন্দের নায়িকাদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় নতুন পুরনো বহু অভিনেত্রীর সাথে কাজ করেছেন ঢাকাই সুপারস্টার শাকিব খান। শুধু পশ্চিমবঙ্গ নয়, বলিউডের সোনাল চৌহানদের সাথেও কাজ করেছেন এই নায়ক! এবার নতুন ছবির ঘোষণা আসতেই অন্যরকম এক দাবী করে বসলো নায়কের ভক্তরা!

শিগগির শুরু হবে শাকিব খানের নতুন ছবি ‘বরবার’র শুটিং। শোনা যাচ্ছে, এতে তার বিপরীতে অভিনয় করতে চলেছেন ‘প্রিয়তমা’ খ্যাত পশ্চিমবঙ্গের নায়িকা ইধিকা পাল। তবে শাকিব খানের ভক্তরা চাইছেন, ইধিকার সাথে তো ব্লকবাস্টার ছবি হলোই, এবার প্রিয় নায়কের বিপরীতে তারা চান পাকিস্তানি কোনো নায়িকা!

গেল জুলাই মাসে দুবাই গিয়ে সেখানকার একাধিক সংবাদমাধ্যমে শাকিব নিজেও পাকিস্তানি নায়িকাদের সঙ্গে কাজের ইচ্ছে পোষণ করেন। তিনি বলেছিলেন, শুধু ভারতীয় নয়, পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গেও কাজ করতে আগ্রহী তিনি। তার সিনেমাগুলো সেখানে কীভাবে মুক্তি দেয়া যায় সেই চেষ্টাও করবেন।

Banglabid

শাকিব খানের একাধিক ফ্যানগ্রুপে পাকিস্তানি নায়িকার সঙ্গে কাজের দাবি তুলেছেন কেউ কেউ। পাকিস্তানি কয়েকজন নায়িকার সঙ্গে শাকিবের ছবি দিয়ে সারোয়ার হোসেন নামে একজন লিখেছেন, পাকিস্তানি বেশ কিছু নায়িকা আছে যারা বাংলাদেশে তুমুল জনপ্রিয়। যেমন ডুরেফিশান সালিম (Dur-e-Fishan saleem, হানিয়া আমির (Hania Amir), ইউমনা জাইদি (Yumna zaidi), হিনা আফ্রিদি (Hina Afridi)।

”পাকিস্তানের বেশ কিছু ড্রামা বাংলাদেশেও জনপ্রিয়তা লাভ করেছে। শাকিব খানের নতুন প্রজেক্ট ‘বরবাদ’-এ এদের যেকোন একজনকে দেখতে চাই। ইধিকার সাথে যেহেতু একটি কাজ হয়েছে তাই তার কাজ না করাই ভালো। শাকিবের প্রতিটা নতুন প্রজেক্টে নতুন নতুন মুখ দেখতে।”

নাঈম নামে একজন লিখেছেন, কলকাতা, মুম্বাই, আমেরিকার পর এবার শাকিবের বিপরীতে পাকিস্তানি কোনো নায়িকা দেখতে চাই। আশরাফুল নামে আরেকজন লিখেছেন, শাকিব খানের ভক্তরা তার সাথে নতুন জুটি বরাবরই পছন্দ করে। এবার চমক হিসেবে পাকিস্তানি কোন নায়িকার সাথে কাজ হলে ভালো হয়।

Reneta

ভক্তদের এমন দাবীতে ‘বরবাদ’ সংশ্লিষ্টরা কী ভাবছেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। সম্প্রতি ‘বরবাদ’ এর ঘোষণা দেন তরুণ নির্মাতা মেহেদী হাসান হৃদয়। গতবছর অক্টোবর শাকিবকে এতে চুক্তিবদ্ধ করিয়েছেন।

নির্মাতা সূত্রে জানা যায়, আগামী মাসে অর্থাৎ অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে। এই ছবির বাজেট প্রায় ১৫ কোটি টাকা!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইধিকানায়কনায়িকাপাকিস্তানপাকিস্তানি নায়িকাবরবাদশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

চাইলেই কি ফিরতে পারবেন শেখ হাসিনা?

আগস্ট ৮, ২০২৬

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর আবার গ্রেপ্তার

আগস্ট ৮, ২০২৬

কোন শোরগোল ছাড়াই ধারে লিভারপুলে চলে যাচ্ছেন বার্সার এই অধিনায়ক

আগস্ট ৮, ২০২৬

বিশ্বজুড়ে ডেঙ্গুর ঝুঁকিতে ৬১০ কোটির বেশি মানুষ

আগস্ট ৮, ২০২৬

তারেক রহমানকেও জেআইসিতে আটকে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT