চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গানেও রেকর্ড, সবচেয়ে কম সময়ে ১০০ মিলিয়নের ক্লাবে ‘ও প্রিয়তমা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৫ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন সংবাদ কর্মীরা হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির পর ব্যবসায়িকভাবে অভাবনীয় সাফল্য পেয়েছে ‘প্রিয়তমা’। ছবি গানও অনন্য রেকর্ড গড়লো। ঈদে মুক্তি পাওয়া সুপারস্টার শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ ছবির ‘ও প্রিয়তমা’ গানটি মাত্র তিন মাসে দুটি অফিশিয়াল ইউটিউব থেকে ১০০ মিলিয়নের ক্লাবে (১০ কোটি) পৌঁছেছে!

জানা যায়, শুধু বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গের বাংলা ছবির কোনো গান এতো কম সময়ে ১০০ মিলিয়ন হয়নি! হিমেল আশরাফ পরিচালিত ‘ও প্রিয়তমা’ গানটির মাধ্যমে প্রথম কোনো বাংলা সিনেমার গান জায়গা করে নেয় গ্লোবাল ১০০ টপ লিস্টের ৩৫-এ, যা টানা দেড়মাস ছিল।

গানটিতে কণ্ঠ দেওয়া শিল্পী কোনাল বলছেন, সহজ কথা ও সুরে শ্রুতি মধুর গান সবসময় বাঙালিরা পছন্দ করেন, তারই প্রমাণ এ গান। সেইসঙ্গে শাকিব খান আছেন বলেই এতো কম সময়ে এই অভাবনীয় সাফল্য ধরা দিয়েছে। গান ও সিনেমা দুটোই দেশ ও বিদেশের দর্শকদের মনে ঠাঁই পেয়েছে।

Banglabid

‘ও প্রিয়তমা’ লিখেছেন আসিফ ইকবাল, সুর সংগীত করেছেন আকাশ সেন। গানটিতে কোনালের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন বালাম, যিনি এ গানের মাধ্যমে দীর্ঘদিন পর আবার নতুন ছন্দে ফিরেছেন। রোম্যান্টিক ধাঁচের এ গানটিতে শাকিবের সঙ্গে পারফর্ম করেছেন কলকাতার ইধিকা পাল।

গীতিকার আসিফ ইকবাল মনে করেন, ‘ও প্রিয়তমা’ এত দূর পৌঁছানোর জন্য শাকিব খানের রয়েছে বিরাট অবদান। বালাম-কোনালের অবদান আছে। পরিচালক হিমেল আশরাফ, সিনেমাটোগ্রাফারের অবদান আছে। তিনি বলেন, প্রতিটি জায়গা যদি ঠিক ঠিক কাজ না করে, তাহলে সে গান এত বেশি মানুষের কাছে পৌঁছায় না। ‘ও প্রিয়তমা’র ক্ষেত্রে জানা ছিল যে গানটা ভালো জায়গায় যাবে। কিন্তু এতটা ব্লাস্ট হবে, সেটা কখনো ভাবিনি।

কোনাল বলেন, গানের পাশাপাশি সিনেমাটাকেও দর্শক এতো আপন করে নিয়েছে যে দুটো ওতপ্রোতভাবে জড়িত। বিশেষ করে গানটির জন্য দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষের শুভেচ্ছাবার্তা পেয়েছি। আরেকটি বিষয় অবাক হয়েছি, টিকটক কিংবা রিলসে কোটির উপর ভিডিও হয়েছে।

Reneta

তিনি বলেন, সাধারণ দর্শকদের পাশপাশি দেশের অনেক গণ্যমান্য ব্যক্তিরাও জানিয়েছে তারা প্রতিদিনই গানটি শোনেন। যেখানে শো করতে যাই দর্শক এ গান শোনার জন্য বিশেষ আবদার করেন। এই ভালোবাসা প্রকাশের অনুভূতি ভাষায় প্রকাশ পারবো না। তবে আমি গর্বিত যে এমন মাইল ফলক সাফল্যের এই কাজের অংশ হতে পেরে। গানটির সঙ্গে জড়িত গীতিকার, কম্পোজার, কো-আর্টিস্ট, শাকিব ভাই প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা জানাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোনালপ্রিয়তমাবালামশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT