চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের ‘বরবাদ’ সিনেমার আইটেম গানে নুসরাত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০২৪
বিনোদন
A A

সুপারস্টার শাকিব খানের শুটিংয়ে থাকা ছবি ‘বরবাদ’ সিনেমার আইটেম গানে থাকছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী নুসরাত জাহান। ইতোমধ্যে মুম্বাইতে গানটির শুটিং সম্পন্ন হয়েছে। ভারতীয় একটি ইউটিউব চ্যানেলে ইন্টারভিউ দিতে গিয়ে খবরটি জানান নায়িকা নুসরাত জাহান।

এর আগে শাকিবের সঙ্গে ‘নাকাব’ ছবিতে অভিনয় করেছিলেন নুসরাত। তবে এবার অভিনয় নয়, তাকে দেখা যাবে আইটেম গানে।

নুসরাত বলেন, একটা ভালো গানে পারফর্ম করার অভিজ্ঞতা সব সময় ভালো হয়। শাকিবের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এখনই কিছু বলতে চাচ্ছি না, জাস্ট ওয়েট ফর দ্য সং। আমি নিজেও অপেক্ষায় রয়েছি। তবে আমার অভিজ্ঞতা বলছে, দর্শক এ কাজটি অবশ্যই পছন্দ করবেন।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ছবি বরবাদ-এর শুটিং চলছে মুম্বাই। অ্যাকশন ধাঁচের এ ছবিটি আগামী ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ২৪ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত প্রথম লটের শুটিং হয়েছে।

জানা গেছে, বিরতি দিয়ে আগামী ডিসেম্বর থেকে দ্বিতীয় ও শেষ লটের শুটিং হবে সিনেমাটির। বরবাদে শাকিবের সঙ্গে দেখা যাবে প্রিয়তমা খ্যাত অভিনেত্রী ইধিকা পালকে। আরও থাকছেন ওপার বাংলার আলোচিত অভিনেতা যিশু সেনগুপ্তসহ বাংলাদেশের নামি শিল্পীরা।

এখনও পর্যন্ত ছবি কোনো লুক প্রকাশ হয়নি। সম্প্রতি শাকিব খান বরবাদ সিনেমা নিয়ে বলেছেন, ‘বরবাদ হবে তুফানের চেয়ে ডাবল বাজেটের সিনেমা। বড়পর্দায় দেখলে দর্শক চমকে যাবেন, বুঝতে পারবেন আমাদের সিনেমা এখন কেমন হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নুসরাত জাহানবরবাদলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

এপ্রিল ২৫, ২০২৬

৮ ঘণ্টা জেরা শেষে অভিনেত্রী নুসরাতের ‘ইঙ্গিতপূর্ণ’ পোস্ট

এপ্রিল ২৫, ২০২৬

দর্শকদের আবেগে ভাসিয়ে মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য কারাগারে

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

আবারও বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT