চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সোলজার’ হচ্ছেন শাকিব খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২১ অপরাহ্ণ ২০, আগস্ট ২০২৫
বিনোদন
A A

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান এবার ‘সোলজার’ হচ্ছেন। নামটির বাংলা অর্থ দাঁড়ায় ‘সৈনিক’। তার আসন্ন সিনেমার নাম এটি!

বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদের পরিচালনায় সিনেমাটির নাম এতদিন জানা না গেলেও এবার চূড়ান্ত হয়েছে। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে সিনেমাটির শুটিং শুরু হবে এবং আসছে ডিসেম্বরে মুক্তি দেয়া হবে দেশ ও দেশের বাইরে। এমনটাই জানা গেছে সিনেমা সংশ্লিষ্টদের তরফে।

শোনা যাচ্ছে, শাকিবের এই সিনেমায় নায়িকা থাকবেন নাটকের পরিচিত মুখ তানজিন তিশা। কয়েক বছর ধরে এই অভিনেত্রীর সিনেমায় অভিষেকের কথা শোনা গেলেও দেখা যায়নি। অবশেষে শাকিবের ‘সোলজার’-এর মাধ্যমে তিশার বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে।

তিশার সঙ্গে এতে আরও দুই নায়িকা থাকার কথাও শোনা যাচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন শাকিব, ফিরেই তিনি এ সিনেমার শুটিং করবেন।

কদিন আগে জানা যায়, ২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হওয়া মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হয়েছিলেন। সেই ঘটনায় সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছিল। সংবাদমাধ্যমের দাবি, শাকিব পর্দায় হাজির হবেন মেজর সিনহার চরিত্রে!

তবে একটি দায়িত্বশীল সূত্র চ্যানেল আই অনলাইনকে জানায়, শাকিব সরাসরি কোনো সেনাবাহিনীর কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন না, বরং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক দক্ষ এজেন্টের ভূমিকায় দেখা যাবে তাকে, যিনি দেশের হয়ে একের পর এক লোমহর্ষক অপারেশন সফলভাবে সম্পন্ন করেন।

Reneta

গল্পে থাকবে সত্য ঘটনা এবং নাটকীয়তার মিশ্রণ, যা তুলে ধরবে তার চাকরি জীবনের নানান প্রেক্ষাপট ও দেশের রাজনৈতিক পরিস্থিতি। সঙ্গে জড়িয়ে থাকা উত্তেজনাপূর্ণ অ্যাকশন দৃশ্য। এই ছবির মাধ্যমে গোয়েন্দা সংস্থার নাম ও অবদানও উঠে আসবে বড় পর্দায়।

নতুন এই প্রকল্পের জন্য ইতোমধ্যেই সব ধরনের সরকারি অনুমতি নেওয়া হয়েছে। ছবিতে বলিউড ও দক্ষিণ ভারতীয় টেকনিক্যাল ক্রু যুক্ত থাকবেন।

পরিচালক সাকিব ফাহাদ একাধিক সংবাদ মাধ্যমে জানিয়েছেন, এই ছবিটি সত্য ঘটনা অবলম্বনে হলেও কাহিনিতে কিছুটা নাটকীয়তা থাকবে। দেশপ্রেম, অ্যাকশন এবং মানবিক আবেগ সবমিলিয়ে এটি হবে শক্তিশালী গল্পের ছবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তানজিন তিশালিড বিনোদনশাকিব খানসাকিব ফাহাদসোলজার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT