চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের ছবি হাফ ডজন, হল মালিকদের আগ্রহ শাকিবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৮ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০২৩
বিনোদন
A A
বাংলাদেশের সিনেমা ও টেলিভিশন শিল্পের বিভিন্ন ছবি, শাকিব খানসহ জনপ্রিয় অভিনেতাদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে মুক্তির কথা শোনা যাচ্ছে ছয় সিনেমার। সেই তালিকায় রয়েছে লিডার আমিই বাংলাদেশ, কিল হিম, জ্বীন, পাপ, প্রেম প্রীতির বন্ধন, আদম। এসব সিনেমায় অভিনয় করেছেন সুপারস্টার শাকিব খান-বুবলী, অনন্ত জলিল-বর্ষা, সজল-পূজা চেরী, রোশান-ববি, জয় চৌধুরী-অপু বিশ্বাস, ইয়াশ-ঐশী।

তবে রবিবার (৯ এপ্রিল) সকালে প্রযোজক ও পরিবেশক সমিতি সূত্রে জানা যায়, ঈদে মুক্তির জন্য এখন পর্যন্ত ‘ডেট নিয়েছে’ মাত্র চারটি সিনেমা।

এই তালিকায় আছে ‘লিডার আমিই বাংলাদেশ’, ‘বাংলার হারকিউলিস’, ‘ময়নার শেষ কথা’ ও ‘প্রেম প্রীতির বন্ধন’। তবে শেষ পর্যন্ত ঈদে কটি সিনেমা মুক্তি পায় সেটি নিয়ে রয়েছে যথেষ্ট সংশয়। কারণ, অতীতে একাধিক সিনেমা মুক্তির ‘ফাঁকা আওয়াজ’ দিয়ে শেষে সময়ে অনেকেই সরে গেছে।

Banglabid

সবগুলো সিনেমার মধ্যে আলোচনা তৈরি করেছে ঢাকাই ‘কিং খান’ শাকিব খানের ‘লিডার আমিই বাংলাদেশ’। চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছে চলচ্চিত্র প্রদর্শক সমিতি। এর সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, হল মালিকদের শাকিবের ছবিতে আগ্রহ বেশি দেখা যাচ্ছে।

”সবসময় এটাই হয়ে থাকে। দর্শকরা তার উপর ভরসা রাখে। এ কারণে আমরা হল মালিকরা শাকিবের ছবিতে বেশি ভরসা পাই। ব্যবসা বেশি হয়।”

নবীন নির্মাতা তপু খানের পরিচালনায় গেল সপ্তাহে ‘লিডার আমিই বাংলাদেশ’র টিজার প্রকাশিত হয়। সেই টিজারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় খোরাক জন্মায়, কেউ কেউ মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করে। তবে সবকিছু মিলিয়ে লিডার’ময় আলোচনা মুখর হয়ে ওঠে!

Reneta

এবারই প্রথম সিনেমা বানালেন পরিচালক তপু খান। তিনি বলেন, সিনেমায় আমি একদম নতুন। কিন্তু অনেক অচেনা হল মালিক ফোন করে ‘লিডার’ চালাতে চাইছেন। টিজার প্রকাশের পর রাস্তাঘাটে দেখা হলে সাধারণ মানুষ অনেকেই তাদের আগ্রহের কথা জানাচ্ছেন। এতে আমি সত্যিই অভিভূত।

যেহেতু ঈদের সিনেমা, সঙ্গে আছেন শাকিব খান; তাই প্রচারণায় ঘাটতি অনুভব হচ্ছে কিনা জানতে চাইলে তপু খান বলেন, টিজার ছাড়ার দুদিন পরেই বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। দেশের মানুষ এতে শোকে কাতর হন। এ কারণে বিবেকের তাড়নায় মানবিক দিক বিবেচনা করে আমরা তিনদিন প্রচারণা বন্ধ রাখি। আজ থেকে আবার শুরু করেছি। শিগগির লিডার’র এর র‍্যাপ গানটি মুক্তি দেব। অল্প সময়ে টিজার থেকে ভালো সাড়া পেয়েছি।

তিনি আরও বলেন, শুরু থেকে এত ইতিবাচক মন্তব্য দেখেছি যে দু’চারটি নেতিবাচক মন্তব্যে তাতে হারিয়ে যাচ্ছে। তবে গঠনমূলক লেখালিখি দেখছি।

ইতোমধ্যে ২০ হলে বুকিং সম্পন্ন হয়েছে ‘লিডার আমিই বাংলাদেশ’র। পরিচালক বলেন, ২০ রোজার পর থেকে হল বাড়বে। বেশিরভাগ বন্ধ থাকা হল খুলবে লিডার দিয়ে। দীর্ঘদিন বন্ধ থাকার পর অনেক হল নতুন করে সাজানো হচ্ছে। পরিবেশনা থেকে জেনেছি, ঈদে লিডার সর্বোচ্চ সংখ্যক হল পাবে।

”যেহেতু ঈদ উৎসব তাই আমার চাওয়া সব সিনেমা দর্শক দেখুক। তাহলে ইন্ডাস্ট্রির লাভ হবে। আমার ‘লিডার’ বেশি দর্শকদের কাছে পৌঁছে যাক।”

এদিকে, ফেসবুক মাধ্যমে ঘাঁটলে দেখা যাচ্ছে শাকিব খানের ‘লিডার আমিই বাংলাদেশ’ নিয়ে সবচেয়ে বেশি লেখালিখি হচ্ছে। এই নায়কের ভক্তরাই নানাভাবে প্রচারণা করছেন। চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক গ্রুপে খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করা হচ্ছে। ইউটিউবে টিজারের রিভিউও দেখা গেছে।

অন্যদিকে, জাজ মাল্টিমিডিয়ার দুই সিনেমা ‘জ্বীন’ ও ‘পাপ’ আছে আলোচনায়। তবে একাধিকবার ঘোষণা দিয়েও শেষ সময়ে সরে যাওয়ায় আদৌ এই দুই সিনেমার মুক্তি নিয়ে সংশয়ে দর্শক। তবে জাজ কর্তৃপক্ষ বলছেন, দুটি সিনেমাই আগামীতে ঈদে তারা মুক্তি দেবেন।

তপু খান বলেন, নিজের সিনেমা বলে বলছি না অন্তত সিনেমার মানুষরা ফেসবুকে ঢুকলে দেখতে পাচ্ছে কোন সিনেমা আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে। অবশ্যই এটা শাকিব ভাইয়ের জন্য। কারণ, তার নতুন ছবি আসবে একবছর পর। হল মালিকদের পাশাপাশি তার দর্শকরাও মুখিয়ে আছেন এর জন্য।

তপু খান জানান, সিনেমার সঙ্গে জড়িত এবং নাটকের নামকরা নির্মাতারা লিডার আমিই বাংলাদেশ-এর টিজার শেয়ার করে শুভকামনা জানিয়েছেন। অনেক সিনিয়র নির্মাতা হয়তো ফেসবুকে সক্রিয় নয় তারা আমাকে ফোন করে সাপোর্ট দিয়েছেন। শাকিব ভাইয়া ও আমার এই সিনেমার প্রতি সবার এই যে ইতিবাচক মানসিকতা দেখতে পাচ্ছি এটা খুব বেশি মানসিক শান্তি দিচ্ছে। ছোটপর্দা আর বড়পর্দা মিলে ‘লিডার আমিই বাংলাদেশ’ একাকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদের সিনেমাঈদের সিনেমা ২০২৩লিড বিনোদনলিডার আমিই বাংলাদেশশাকিব খানসুপারস্টার শাকিব খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রথমবার নিজেদের গণ্ডির বাইরে অনন্ত-বর্ষা!

পরবর্তী

ইফতারিতে ভাজাপোড়া খাবার কতটা স্বাস্থ্যকর!

পরবর্তী
ইফতারিতে ভাজাপোড়া খাবার স্বাস্থ্যকর নয়, সতর্ক থাকুন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইফতারিতে ভাজাপোড়া খাবার কতটা স্বাস্থ্যকর!

Couple smiling and looking at each other closely in black and white. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বামীর শেষকৃত্যের কয়েক ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু

সর্বশেষ

ধ্বংসের পথে ইতিহাস-ঐতিহ্যের প্রতীক ‘আলেকজান্দ্রার ক্যাসেল’

আগস্ট ১৯, ২০২৬

স্পেলিং স্টার রিয়েলিটি শো’তে অংশগ্রহণকারীদের জন্য জরুরি নির্দেশনা

আগস্ট ১৯, ২০২৬

ক্রিয়েটরদের জন্য সুখবর নাকি বিভ্রান্তি, বদলে যাচ্ছে ইউটিউব ভিউ গণনা

আগস্ট ১৯, ২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: ডুলি

আগস্ট ১৯, ২০২৬

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT